দেশের সামগ্রিক উন্নয়নে অনলাইন গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে : রেজাউল করিম চৌধুরী

Share the post

চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত চসিক মেয়র পদপ্রার্থী বীর মু্ক্তিযোদ্ধা আলহাজ এম. রেজাউল করিম চৌধুরী বলছেন, দেশের সামগ্রিক উন্নয়নে অনলাইন গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। অনলাইন গণমাধ্যম মুহুর্তের সংবাদ মুহুর্তে প্রকাশ করে জনগণের প্রত্যাশা পূরণ করছে।এমএসকে নিউজের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এমএসকে নিউজের প্রকাশক চসিক কাউন্সিলর আলহাজ লায়ন এম আশরাফুল আলমের সভাপতিত্বে ও সম্পাদক অধ্যক্ষ এম. সোলাইমান কাসেমীর সঞ্চালনায় মঙ্গলবার ১৪ জুলাই বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ে ২য় প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বক্তারা বলেন, হলুদ সাংবাদিকতা, মিথ্যা অপপ্রচার তথ্যবিকৃত সংবাদ এর বিপরীতে ব্যতিক্রমী, গঠনমূলক, সৃজনশীল প্রচারণায় এমএসকে নিউজ ইতিমধ্যে সর্বমহলে প্রশংসিত হয়েছে। যা অনলাইন সংবাদমাধ্যমে অনুকরণীয়। অনলাইন গণমাধ্যমকে আরো দায়িত্বশীল হওয়ার পরামর্শ দেন বক্তারা। প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চবি আরবি বিভাগের প্রফেসর ড. আ.ম. কাজী হারুন উর রশীদ, চট্টগ্রাম অনলাইন প্রেস ক্লাবের সভাপতি অধ্যক্ষ মুকতাদের আজাদ খান, ৬নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি মো. শামসুল আলম, ব্যবসায়ী আলহাজ আবু সৈয়দ, এমএসকে নিউজের উপদেষ্টা এডভোকেট ধৃতিমান আইচ, সৈয়দ কাবেদুর রহমান কচি,অধ্যক্ষ ডা. আনোয়ার হোসেন মানিক, এমএসকে নিউজের নির্বাহী সম্পাদক নুর মোহাম্মদ, মো. হারুন, ওয়াহেদ হোসেন, সাংবাদিক এস.ডি.জীবন, মো. আলমগীর,আব্দুর রাজ্জাক, ইউসুফ মাহমুদ মিনার, আবু সাঈদ সুমন, মো. সাইফুদ্দিন, আনোয়ার হোসেন, আলী বেলাল শাহেদ, জামাল হোসেন, দেলোয়ার হোসেন বাচা, জাবেদুল ইসলাম জাবেদ, মহিউদ্দিন মানিক, নুরুন্নবী শাহেদ,মো. রাকিব, মো. ইরাদ, আব্দুল্লাহ আল আহসান হিমেল, দেলোয়ার হোসেন সুমন, আব্দুল আজিজ, মুহিদ রাজু প্রমুখ। সবশেষে কেক কেটে মোনাজাতের মাধ্যমে দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উৎসব উদযাপন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

বাঁশ বাজারের বন্দোবস্ত বাতিলের দাবিতে মানববন্ধন-বিক্ষোভ

Share the post

Share the postমাহমুদুল হাসান স্টাফ রিপোর্টার চট্টগ্রাম বিভাগঃব্রাহ্মণবাড়িয়ার শতবছরের পুরানো ঐতিহ্যবাহী আনন্দ বাজারের পুরাতন বাঁশ বাজারের বন্দোবস্ত বাতিলের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ব্যবসায়ীরা। পরে বিক্ষুদ্ধ ব্যবসায়ীরা একই দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন। মঙ্গলবার দুপুরে প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসূচী পালিত হয়। মানববন্ধন চলাকালে আনন্দ বাজার মাছ ও শুটকি মহালের সভাপতি মোঃ খলিলুর রহমানের […]

আখাউড়া সীমান্ত এলাকায় পুজা উদযাপনে কোনো হুমকি নেই, অধিনায়ক ২৫ বিজিবি

Share the post

Share the postমাহমুদুল হাসান স্টাফ রিপোর্টার চট্টগ্রাম বিভাগঃসীমান্ত এলাকায় পুজা উদযাপনে কোনো হুমকি নেই বলে জানিয়েছেন বিজিবি-২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল জাব্বার আহমেদ। তিনি মঙ্গলবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার শ্রী শ্রী রাধামাধব আখড়ায় পুজা মণ্ডপ পরিদর্শনকালে এসব কথা বলেন। এ সময় তিনি বলেন, ‘সম্প্রীতি বজায় রেখে সীমান্ত এলাকার মণ্ডপগুলোতে পুজা হচ্ছে। বিজিবি তৎপর আছে। নির্বিঘ্নে পুজা উদযাপনে […]