নগরবাসীর দুশ্চিন্তা বন্ধে নগরীতে চালু হয়েছে ‘আমার ফার্মেসি’ নামে কোতোয়ালী থানা পুলিশের নতুন সেবা।

Share the post

চট্টগ্রাম সিটি: চট্টগ্রামে করোনায় ব্যবহৃত ওষুধ নিয়ে ব্যবসায়ীদের দৌরাত্ম্য এবং নগরবাসীর দুশ্চিন্তা বন্ধে নগরীতে চালু হয়েছে ‘আমার ফার্মেসি’ নামে কোতোয়ালী থানা পুলিশের নতুন সেবা।

হটলাইনে ফোন করলেই ১৫ শতাংশ ছাড়ে বাসায়ই ওষুধ পৌঁছে দিবেন স্বেচ্ছাসেবকরা।

কোতোয়ালী থানার তত্ত্বাবধানে ‘বিএম রাইডার্স’ এই উদ্যোগ বাস্তবায়ন করছে।

আজ মঙ্গলবার দুপুরে আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রম উদ্বোধন করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ কমিশনার জনাব এস এম মেহেদী হাসান।

উদ্বোধন শেষে এস এম মেহেদী হাসান বলেন, ‘নগরবাসীর ওষুধ নিয়ে দুশ্চিন্তা দূর করতেই মানবিক এই উদ্যোগ। আশা করি, এই উদ্যোগ ওষুধ নিয়ে অসাধু ব্যবসায়ীদের নৈরাজ্য দূর করার পাশাপাশি নগরবাসীকে এই করোনায় স্বস্তি দেবে।’

এ সেবার উদ্যোগক্তা কোতোয়ালী থানার ওসি মোহাম্মদ মহসীন জানান, নগরবাসীর ওষুধ নিয়ে ভোগান্তি দূর করতেই ‘আমার ফার্মেসি’। এটা পুরো চট্টগ্রামবাসীর ফার্মেসি হিসেবে কাজ করবে। হটলাইন ০১৮৭০ ৭০০ ৭০০ নাম্বারে ফোন করলেই বাসাতেই চলে যাবে ওষুধ। ১৫ শতাংশ কম দামে এই ওষুধ সরবরাহ করা হবে। ভর্তুকির মাধ্যমে বর্ধিত টাকা সমন্বয় করা হবে।স্বেচ্ছাসেবক হিসেবে থেকে এই পুরো উদ্যোগ বাস্তবায়ন করবে বাইক স্টান্ট গ্রুপ ‘ বিএম রাইডার্স’। তাদের ২০ জন স্বেচ্ছাসেবী এই কার্যক্রমে সার্বক্ষণিক নিযুক্ত আছেন। ওষুধ নেওয়ার সময় অবশ্যই ডাক্তারের ব্যবস্থাপত্র দেখাতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

বাঁশ বাজারের বন্দোবস্ত বাতিলের দাবিতে মানববন্ধন-বিক্ষোভ

Share the post

Share the postমাহমুদুল হাসান স্টাফ রিপোর্টার চট্টগ্রাম বিভাগঃব্রাহ্মণবাড়িয়ার শতবছরের পুরানো ঐতিহ্যবাহী আনন্দ বাজারের পুরাতন বাঁশ বাজারের বন্দোবস্ত বাতিলের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ব্যবসায়ীরা। পরে বিক্ষুদ্ধ ব্যবসায়ীরা একই দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন। মঙ্গলবার দুপুরে প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসূচী পালিত হয়। মানববন্ধন চলাকালে আনন্দ বাজার মাছ ও শুটকি মহালের সভাপতি মোঃ খলিলুর রহমানের […]

আখাউড়া সীমান্ত এলাকায় পুজা উদযাপনে কোনো হুমকি নেই, অধিনায়ক ২৫ বিজিবি

Share the post

Share the postমাহমুদুল হাসান স্টাফ রিপোর্টার চট্টগ্রাম বিভাগঃসীমান্ত এলাকায় পুজা উদযাপনে কোনো হুমকি নেই বলে জানিয়েছেন বিজিবি-২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল জাব্বার আহমেদ। তিনি মঙ্গলবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার শ্রী শ্রী রাধামাধব আখড়ায় পুজা মণ্ডপ পরিদর্শনকালে এসব কথা বলেন। এ সময় তিনি বলেন, ‘সম্প্রীতি বজায় রেখে সীমান্ত এলাকার মণ্ডপগুলোতে পুজা হচ্ছে। বিজিবি তৎপর আছে। নির্বিঘ্নে পুজা উদযাপনে […]