চট্টগ্রামে চিকিৎসক-পুলিশসহ আরও ১৪০ জনের করোনা শনাক্ত

Share the post

চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রামে ৫৩০ জনের নমুনা পরীক্ষা করে আরও ১৪০ জনের দেহে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। এর মধ্যে চট্টগ্রাম মহানগরের ৮৬ জন ও উপজেলা পর্যায়ে ৫৪ জন রয়েছেন।

বুধবার (৩ জুন) দিবাগত রাতে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি এসব তথ্য জানান।

তিনি জানান, বুধবার ফৌজদারহাটের বিআইটিআইডিতে ১৫৮ জনের নমুনা পরীক্ষায় ২৯ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে। এর মধ্যে ৫ জন নগরের ও ২৪ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) ল্যাবে বুধবার ২২৬ জনের নমুনা পরীক্ষা করে নতুন করে ৭৫ জনের করোনা পাওয়া গেছে। এর মধ্যে মহানগর এলাকার ৭৪ জন আছেন। বাকি ১ জন পটিয়া উপজেলার।

চমেকে নতুন শনাক্তদের মধ্যে ৬ চিকিৎসক ও ৫ স্বাস্থ্যকর্মী রয়েছেন। এর মধ্যে চমেক হাসপাতালে চারজন ও চট্টগ্রাম জেনারেল হাসপাতালের দুইজন চিকিৎসক আছেন। এছাড়া একজন চমেকের ল্যাবকর্মীও আক্রান্তের তালিকায় রয়েছেন। এছাড়া সিভিল সার্জন কার্যালয়ের এক নারী কর্মীসহ দুইজন আছেন। পুলিশ সদস্যসহ তাদের পরিবারের ৮ সদস্য এবং বন্দর-কাস্টমসের কর্মকর্তা-কর্মচারীসহ তাদের পরিবারের ১০ জন রয়েছেন।

এদিকে চট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটির (সিভাসু) ল্যাবে বুধবার ১৪৬ জনের নমুনা পরীক্ষা করে চট্টগ্রামের ৩৬ জনের করোনা মিলেছে। এর মধ্যে ৭ জন নগরের ও ২৯ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা

উপজেলা পর্যায়ে নতুন শনাক্ত ৫৪ জনের মধ্যে সাতকানিয়ার ২ জন, আনোয়ারার ৬ জন, চন্দনাইশের ৯ জন, পটিয়ার ১ জন, বোয়ালখালীর ১১ জন, রাঙ্গুনিয়ার ৪ জন, রাউজানের ৭ জন, ফটিকছড়ির ১ জন, হাটহাজারীর ৫ জন, সীতাকুণ্ডের ৮ জন রয়েছেন।

গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গিয়েছেন দুইজন, এর মধ্যে একজন লোহাগাড়ার ও একজন নগরের বাসিন্দা।

চট্টগ্রামে এ পর্যন্ত ৩ হাজার ৫৩৭ জনের মধ্যে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। চট্টগ্রামে এখন পর্যন্ত মারা গেছেন অন্তত ৮৫ জন। সুস্থ হয়েছেন অন্তত ২৪৮ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

বাঁশখালীতে রোটারী ক্লাব অব এনশিয়েন্ট চিটাগং এর খাদ্য সামগী বিতরন

বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রোটারি ক্লাব অব এনশিয়েন্ট চিটাগাং এর ৪০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ।

Share the post

Share the postপ্রেস বিজ্ঞপ্তি : চট্টগ্রামের বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে ২১ জুলাই মঙ্গলবার রোটারি ক্লাব অব এনশিয়েন্ট চিটাগং এবং তাইওয়ানের একটি দাতব্য সংস্থার যৌথ উদ্যোগে বন্যাকবলিত বাঁশখালীর পাঁচটি এলাকায়(গুণাগরি বাজার, কালিপুর, জলদি, শৈলকুপ এবং পুইছড়ি ) ৪০০টি অসহায় ও ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। খাদ্য সামগ্রীর মধ্যে প্রতিটি পরিবারকে ২৫ কেজি চাল, ৩ […]

চট্টগ্রামে প্রকাশ্য বন্দুকযুদ্ধে সন্ত্রাসীদের গুলিতে র‍্যাব কর্মকর্তা নিহত, জিম্মি অন্তত ৩

Share the post

Share the post মো: সাইদুর রহমান সুমন, ব্যুরো প্রধান, চট্টগ্রাম :চট্টগ্রামের সীতাকুণ্ডের সলিমপুর ইউনিয়নে অবস্থিত জঙ্গল সলিমপুরের ছিন্নমূল এলাকায় সন্ত্রাসীদের গুলিতে এক র‍‍্যাব কর্মকর্তা নিহত হয়েছেন। নিহত র‍‍্যাব সদস্যের নাম মোতালেব। তিনি ডিএডি পদমর্যাদায় র‍‍্যাবে কর্মরত ছিলেন। এ ঘটনায় আরও কয়েকজন র‍‍্যাব সদস্য আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। এছাড়া দুর্বৃত্তের হাতে জিম্মি রয়েছেন র‍্যাবের […]