বি এম আবুল হাসনাত বাপ্পী, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপসী এলাকার শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরানকে (২৭) গ্রেফতার করেছে পুলিশ। গত ১৪ আগস্ট শুক্রবার সন্ধ্যায় রূপসী থেকে ঢাকার বিশেষ টিম চাঁদাবাজ আতঙ্ক ইমরানকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ইমরান রূপসী এলাকার দিলার ছেলে। আটকের বিষয়টি নিশ্চিত করে রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন।পুলিশ জানায়, ঢাকার বিশেষ টিম ইমরানসহ দুইজনকে গ্রেফতার করেছে। তাদের বিরূদ্ধে মামলার প্রস্তুতি চলছে। তবে প্রশাসনের কোন ইউনিট তাকে আটক করছে প্রকাশ করছেনা। এনিয়ে বেশ কৌতুহল তৈরী হয়েছে এলাকায়। রূপসী এলাকার অনেক ব্যবসায়ী ও গামেন্টস কর্মী চাঁদাবাজ আতঙ্ক ইমরানকে গ্রেফতারের খবর পেয়ে উচ্ছাস প্রকাশ করছে এবং তার কঠোর শাস্তি দাবি করছে।

