প্রিমিয়ার সিমেন্ট ও মেসার্স হাফিজ স্টোরের উদ্যোগে রায়পুরে জমজমাট বিশ্বকাপ মাতোয়ারা ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
আব্দুল্লাহ আল মামুন,রায়পুর(লক্ষ্মীপুর) প্রতিনিধি: ফুটবল বিশ্বকাপের উন্মাদনাকে আরও প্রাণবন্ত করে তুলতে লক্ষ্মীপুরের রায়পুরে প্রিমিয়ার সিমেন্ট ও মেসার্স হাফিজ স্টোরের যৌথ উদ্যোগে আয়োজিত ‘বিশ্বকাপ মাতোয়ারা’ প্রোগ্রামের অংশ হিসেবে এচিভারদের নিয়ে এক জমজমাট প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে দক্ষিণ রায়পুরের বাবুরহাট আব্দুর রহমান আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এ খেলায় মুখোমুখি হয় রায়পুর একাদশ ও রামগঞ্জ একাদশ। খেলায় দুর্দান্ত নৈপুণ্য প্রদর্শন করে রায়পুর একাদশ ৬-১ গোলের বড় ব্যবধানে জয়লাভ করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রিমিয়ার সিমেন্টের জোনাল ম্যানেজার আবু শাহাদাত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলার পরিবেশক মেসার্স হাফিজ স্টোরের পরিচালক, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক জহিরুল ইসলাম।
এছাড়াও উপস্থিত ছিলেন প্রিমিয়ার সিমেন্টের লক্ষ্মীপুর এরিয়ার এরিয়া ম্যানেজার শামীম হোসেন, ইউনিয়ন বিএনপির সভাপতি মোস্তাফিজুর রহমান সুমনসহ বিভিন্ন ব্যবসায়ী, রিটেইলার ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
রিটেইলার ও বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন মেসার্স হাজী তোবীব উল্লাহ অ্যান্ড সন্সের পরিচালক তোফাজ্জল হোসেন রুবেল, মেসার্স বিসমিল্লাহ ট্রেডার্স (ছানাচত্তর)-এর পরিচালক মো. জাহাঙ্গীর, মেসার্স খোরশেদ আলম ট্রেডার্সের পরিচালক খোরশেদ আলম, মেসার্স বিসমিল্লাহ ট্রেডার্সের পরিচালক জাহিদ, মেসার্স প্রণী এন্টারপ্রাইজ (নন্দনপুর)-এর পরিচালক ফজলুল করিম চৌধুরী, হাজিরহাট কমলনগরের মেসার্স পপেল ট্রেডার্সের পরিচালক মেহেদী হাসান পপেল, করাইতলা বাজারের মেসার্স শাহ আলম ট্রেডার্সের পরিচালক মো. সোলাইমান এবং করুনানগর বাজারের মেসার্স ভূইয়া ট্রেডার্সের পরিচালক আকবর হোসেন মেনন এবং ৩নং চরমোহনা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো: রুবেল হোসেনসহ অসংখ্য দর্শক খেলাটি উপভোগ করেন।খেলায় রেফারির দায়িত্ব পালন করেন আহামদ উল্লাহ।
পুরো খেলাটি ছিল অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ, উপভোগ্য ও উৎসবমুখর। খেলার বিরতিতে খেলোয়াড় ও অতিথিদের জন্য নাস্তা ও কোমল পানীয়ের ব্যবস্থা করা হয়। খেলা শেষে ডিনারের আয়োজন করেন প্রিমিয়ার সিমেন্টের পরিবেশক জহিরুল ইসলাম।
খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের মাঝে ট্রফি বিতরণ করা হয়। পাশাপাশি পরিবেশকের পক্ষ থেকে সেরা খেলোয়াড়কেও বিশেষ সম্মাননা প্রদান করা হয়।
আয়োজকরা জানান, ব্যবসায়িক সম্পর্কের পাশাপাশি পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও ক্রীড়া সংস্কৃতিকে উৎসাহিত করতেই এ ধরনের আয়োজন করা হয়েছে। খেলাটি স্থানীয় ক্রীড়াপ্রেমী ও অতিথিদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি করে।

