মোহাম্মদ আবু সালেহ ,(নারায়ণগঞ্জ সদর ও বন্দর):নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মাদকবিরোধী পৃথক অভিযানে ১৭২ পিস ইয়াবাসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী,বৃহস্পতিবার (১৩ আগস্ট) ভোরে আদমজী নতুন বাজারের সোনা মিয়া মার্কেটসংলগ্ন এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ১৫০ পিস ইয়াবাসহ রমজান আলী (২৯) ও শাহীন (২৭) নামে দুজনকে আটক করা হয়।এর আগে বুধবার (১২ আগস্ট) রাত সাড়ে ৭টার দিকে সিদ্ধিরগঞ্জ থানার ৩ নম্বর ওয়ার্ডের আদর্শনগর মেলার মাঠসংলগ্ন বালুর মাঠ এলাকায় অভিযান পরিচালনা করা হয়। ওই অভিযানে ২২ পিস ইয়াবাসহ সাব্বির (২৫) ও জুয়েল হোসেন (২৬)কে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা করা হয়েছে।
সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ বলছে, মাদকের বিরুদ্ধে তাদের অভিযান নিয়মিতভাবে চলবে এবং। মাদক কারবারিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

