হাতিয়ায় ৩ ট্রলারডুবি, ৪৮ জেলে উদ্ধার

Share the post

হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি:বৈরী আবহাওয়ার কবলে পড়ে নোয়াখালীর হাতিয়া উপকূলসংলগ্ন বঙ্গোপসাগরে তিনটি মাছধরা ট্রলার দুর্ঘটনার শিকার হয়েছে। বুধবার সকালে নিঝুমদ্বীপের কাছাকাছি সাগরে হঠাৎ উত্তাল ঢেউ ও প্রচণ্ড স্রোতের মধ্যে ট্রলারগুলো ডুবে যায়। তবে ভাগ্যক্রমে তিন ট্রলারে থাকা ৪৮ জেলেকে জীবিত উদ্ধার করা হয়েছে।

দুর্ঘটনায় দুটি ট্রলার সাগরের গভীরে তলিয়ে গেছে। অপর একটি ট্রলার এখনো ভাসমান রয়েছে। ডুবে যাওয়া ট্রলার দুটির উদ্ধারের কোনো সুযোগ না থাকলেও ভাসমান ট্রলারটি উদ্ধারে চেষ্টা চলছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

দুর্ঘটনাকবলিত ট্রলার তিনটি হাতিয়ার জাহাজমারা ইউনিয়নের আমতলী ঘাটের নাসির মাঝি, জহির মাঝি ও জাহেদ মাঝির মালিকানাধীন।

জহির মাঝির ট্রলারের মালিক নিশান চৌধুরী জানান, বুধবার সকালে হঠাৎ করে সাগরের পরিস্থিতি অস্বাভাবিক হয়ে ওঠে। মুহূর্তেই উত্তাল হয়ে ওঠে ঢেউ। এ সময় নিঝুমদ্বীপের কাছাকাছি থাকা তিনটি ট্রলার প্রবল ঢেউয়ের ধাক্কায় দুর্ঘটনার কবলে পড়ে।

তিনি বলেন, দুর্ঘটনার পর আশপাশে থাকা অন্য মাছধরা ট্রলারগুলো দ্রুত এগিয়ে এসে বিপদগ্রস্ত জেলেদের উদ্ধারে সহযোগিতা করে। পরে সবাই নিরাপদে তীরে ফিরতে সক্ষম হন।

নিশান চৌধুরী আরও বলেন, সাগর এখনো উত্তাল। দুর্ঘটনাকবলিত তিনটি ট্রলারের মধ্যে দুটি সম্পূর্ণ তলিয়ে গেছে। নাসির মাঝির ট্রলারটি ভাসমান রয়েছে। সেটি উদ্ধারের চেষ্টা চলছে।

হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেল ইকবাল বলেন, বৈরী আবহাওয়ার কারণে সাগরে ট্রলারডুবির খবর তিনি পেয়েছেন। স্থানীয়দের মাধ্যমে ৪৮ জেলেকে জীবিত উদ্ধারের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

হঠাৎ বৈরী আবহাওয়ায় এমন দুর্ঘটনায় উপকূলের জেলে ও ট্রলার মালিকদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। সাগরে থাকা অন্য মাছধরা নৌযানগুলোকে আবহাওয়া পরিস্থিতি পর্যবেক্ষণ করে সতর্কতার সঙ্গে চলাচলের পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

শেরপুরে যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

Share the post

Share the postজহুরুল ইসলাম জপি,শেরপুর প্রতিনিধি: শেরপুর সদর উপজেলার রৌহা ইউনিয়নের চরপাড়ায় যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ২৫০টি পরিবারের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বিকেলে চরপাড়ার মরহুম ইদ্রিস আলী মেম্বারের বাড়ির প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল পরিবেশের ভারসাম্য রক্ষা, বৃক্ষরোপণে সাধারণ মানুষকে […]

রূপসীর শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরান আটক

Share the post

Share the postবি এম আবুল হাসনাত বাপ্পী, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপসী এলাকার শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরানকে (২৭) গ্রেফতার করেছে পুলিশ। গত ১৪ আগস্ট শুক্রবার সন্ধ্যায় রূপসী থেকে ঢাকার বিশেষ টিম চাঁদাবাজ আতঙ্ক ইমরানকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ইমরান রূপসী এলাকার দিলার ছেলে। আটকের বিষয়টি নিশ্চিত করে রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন।পুলিশ জানায়, ঢাকার বিশেষ […]