সীমান্তে অপরাধ কমাতে বিজিবির উদ্যোগ: নওগাঁয় মাসব্যাপী কারিগরি প্রশিক্ষণ শুরু

Share the post
মির্জা তুষার আহমেদ,নওগাঁ প্রতিনিধি:নওগাঁর সাপাহারে সীমান্তে অপরাধ প্রবণতা হ্রাস ও স্থানীয় তরুণদের আত্মনির্ভরশীল করতে ‘সীমান্ত টেকনিক্যাল ট্রেনিং সেন্টার’-এর উদ্বোধন ও মাসব্যাপী কারিগরি প্রশিক্ষণ শুরু হয়েছে। রবিবার (৯ আগষ্ট) ১৬ বিজিবির ব্যবস্থাপনায় আইহাই ইউনিয়ন পরিষদ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কর্মসূচির উদ্বোধন করেন ১৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফুল ইসলাম মাসুম।
প্রধান অতিথির বক্তব্যে ১৬ বিজিবির অধিনায়ক বলেন, সীমান্তবর্তী তরুণদের কর্মসংস্থান সৃষ্টি ও স্বাবলম্বী করাই আমাদের মূল উদ্দেশ্য। তরুণ সমাজকে কারিগরি শিক্ষায় শিক্ষিত ও দক্ষ করে তুলতে পারলে সীমান্ত এলাকায় অবৈধ কর্মকাণ্ড ও অপরাধ প্রবণতা অনেকাংশে হ্রাস পাবে।
১৬ বিজিবির সহকারী পরিচালক ও ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার মিলটন আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাপাহার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রোমানা রিয়াজ।উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মিজানুর রহমান, আইহাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াউজ্জামান টিটু,প্রশাসনিক কর্মকর্তা নিশানসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
প্রথম ব্যাচে সীমান্তবর্তী এলাকার ৩০ জন যুবক অংশ নিচ্ছেন, যাদের মোবাইল সার্ভিসিং, অপারেটিং এবং একজন সফল যুব উদ্যোক্তা হওয়ার বাস্তবভিত্তিক প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

শেরপুরে যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

Share the post

Share the postজহুরুল ইসলাম জপি,শেরপুর প্রতিনিধি: শেরপুর সদর উপজেলার রৌহা ইউনিয়নের চরপাড়ায় যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ২৫০টি পরিবারের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বিকেলে চরপাড়ার মরহুম ইদ্রিস আলী মেম্বারের বাড়ির প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল পরিবেশের ভারসাম্য রক্ষা, বৃক্ষরোপণে সাধারণ মানুষকে […]

রূপসীর শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরান আটক

Share the post

Share the postবি এম আবুল হাসনাত বাপ্পী, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপসী এলাকার শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরানকে (২৭) গ্রেফতার করেছে পুলিশ। গত ১৪ আগস্ট শুক্রবার সন্ধ্যায় রূপসী থেকে ঢাকার বিশেষ টিম চাঁদাবাজ আতঙ্ক ইমরানকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ইমরান রূপসী এলাকার দিলার ছেলে। আটকের বিষয়টি নিশ্চিত করে রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন।পুলিশ জানায়, ঢাকার বিশেষ […]