রূপগঞ্জে পরিষ্কার পরিচ্ছন্নতা ও পরিবেশ উন্নয়ন অভিযান কার্যক্রম শুরু

Share the post
বি এম আবুল হাসনাত বাপ্পী, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা:দেশকে আরও পরিচ্ছন্ন, পরিকল্পিত ও বাসযোগ্য করে গড়ে তোলার লক্ষ্যে প্রধানমন্ত্রীর নির্দেশনায় নারায়ণগঞ্জের রূপগঞ্জে শুরু হয়েছে সাপ্তাহিক পরিচ্ছন্নতা ও পরিবেশ উন্নয়ন অভিযান। প্রতি শনিবার পরিচালিত এ কর্মসূচিতে উপজেলা প্রশাসনের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।শনিবার (১ আগস্ট) দুপুরে উপজেলার মাঠেরঘাট এলাকায় উপজেলা পরিষদের প্রধান সড়কে পরিচ্ছন্নতা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এ সময় সড়ক ও আশপাশের এলাকা পরিষ্কার, আগাছা অপসারণ এবং পরিবেশের সৌন্দর্য বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সাইফুল ইসলাম জয়ের নেতৃত্বে অভিযানে অংশ নেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মারজানুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) পূর্বাচল সার্কেল ফরিদ আল সোহান, উপজেলা কৃষি কর্মকর্তা আফরোজা সুলতানা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সজল কুমার দাস, সাংবাদিক খলিল শিকদার, ছাত্রদল নেতা মাসুম বিল্লাহসহ প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও স্থানীয় বাসিন্দারা।এ সময় ইউএনও মোহাম্মদ সাইফুল ইসলাম জয় বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় দেশের বিভিন্ন স্থানে পরীক্ষামূলকভাবে প্রতি শনিবার পরিচ্ছন্নতা ও পরিবেশ উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। এর মূল উদ্দেশ্য হলো জনগণের সেবা কার্যক্রম নির্বিঘ্ন রাখার পাশাপাশি একটি পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করা।
তিনি আরও বলেন, ব্যক্তিগত বাড়ির আশপাশ, সড়কের পাশে থাকা আগাছা, ঝোপঝাড় ও ময়লা-আবর্জনা পরিষ্কারের মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জনসচেতনতা বৃদ্ধিতে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পরীক্ষামূলক কার্যক্রম সফল হলে পর্যায়ক্রমে এটি আরও বিস্তৃত পরিসরে বাস্তবায়ন করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

শেরপুরে যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

Share the post

Share the postজহুরুল ইসলাম জপি,শেরপুর প্রতিনিধি: শেরপুর সদর উপজেলার রৌহা ইউনিয়নের চরপাড়ায় যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ২৫০টি পরিবারের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বিকেলে চরপাড়ার মরহুম ইদ্রিস আলী মেম্বারের বাড়ির প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল পরিবেশের ভারসাম্য রক্ষা, বৃক্ষরোপণে সাধারণ মানুষকে […]

রূপসীর শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরান আটক

Share the post

Share the postবি এম আবুল হাসনাত বাপ্পী, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপসী এলাকার শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরানকে (২৭) গ্রেফতার করেছে পুলিশ। গত ১৪ আগস্ট শুক্রবার সন্ধ্যায় রূপসী থেকে ঢাকার বিশেষ টিম চাঁদাবাজ আতঙ্ক ইমরানকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ইমরান রূপসী এলাকার দিলার ছেলে। আটকের বিষয়টি নিশ্চিত করে রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন।পুলিশ জানায়, ঢাকার বিশেষ […]