বোয়ালখালীতে ফুতপাথ দখলমুক্ত করলেন এসিল্যান্ড মোজাম্মেল হক

Share the post

মুহাম্মদ সাইফুদ্দিন খালেদ, (বোয়ালখালী প্রতিনিধি): বোয়ালখালীতে ফুতপাথ দখলমুক্ত করলেন এসিল্যান্ড মোজাম্মেল হক চৌধুরী। আজ ৩মে সোমবান দুপুর ২ টায় সহকারী কমিশনার (ভূমি) ঝটিকা অভিযান পরিচালনা করে উপজেলা ও পৌর এলাকার সামনের ফুতপাথ দখলমুক্ত করেন। সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মোজাম্মেল হক চৌধুরীর ঝটিকা অভিযানে খালি করা হয়েছে পৌরসভার সামনের উপজেলার মূল সড়কের ফুটপাথ।

সরেজমিনে দেখা যায়, কিছুদিন আগে এই ফুতপাথটি একবার উচ্ছেদ করার পর সরকার ঘোষিত সাধারণ ছুটি শুরু হওয়ার প্রথম দিকে ফুতপাথ ও রাস্তাটি খালি ছিল, কিন্তু সম্প্রতি সুযোগ সন্ধানীরা আস্তে আস্তে আবার ফুতপাথ দখল করে ফলমুল, সবজি, মাছ, কাপড়সহ নানান জিনিস বিক্রয় করা শুরু করে। আজ আবার অভিযান শুরু করলে অনেকেই ভ্যান রেখে পালিয়ে যায়, মোবাইল কোর্ট ভ্যান জব্দ করে পৌরসভা কাউন্সিলর সুনীল বাবুর কাছে হস্তান্তর করে। অনেকেই আবার একটু দূরে দাড়িয়ে থাকে মোবাইল কোর্ট চলে গেলে যাতে আবার আসতে পারে। ম্যাজিস্ট্রেট কিছুক্ষণ পরে আবারও যখন ফিরে আসে তারা বুঝতে পারে আজকে হয়ত আর বসা যাবে না। এব্যপারে জানতে চাইলে সহকারী কমিশনার (ভূমি) মোজাম্মেল হক চৌধুরী বলেন, ফুতপাথে বসে ব্যবসা করাতে সবসময় যানজটের সৃষ্টি হয়।

এতে করে যানচলাচল ও জনসাধারণের চলাচলে দূর্ভোগে পড়ে। তাই এসকল ব্যক্তিদের অনুরোধ করেছি প্রয়োজনে তারা যেন সিরাজুল ইসলাম ডিগ্রী কলেজ মাঠে গিয়ে বিক্রি করেন। তিনি আরো বলেন, ইতিপূর্বেও এ রাস্তাটি দখলমুক্ত করা হয়েছিল, আবারও দখলমুক্ত করা হল, ভবিষ্যতে যতবান দখল হবে ততবারই দখলমুক্ত করা হবে। অভিযানের সময় সার্বিক সহযোগীতা করেন ক্যাপ্টেন মুবীন এর নেতৃত্বে ১৮ বীর ব্যাটেলিয়ান এর সদস্যবৃন্দ, পৌর কাউন্সিলর সুনীল বাবু, পৌরসভার কর্মচারীবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

চট্টগ্রামে প্রকাশ্য বন্দুকযুদ্ধে সন্ত্রাসীদের গুলিতে র‍্যাব কর্মকর্তা নিহত, জিম্মি অন্তত ৩

Share the post

Share the post মো: সাইদুর রহমান সুমন, ব্যুরো প্রধান, চট্টগ্রাম :চট্টগ্রামের সীতাকুণ্ডের সলিমপুর ইউনিয়নে অবস্থিত জঙ্গল সলিমপুরের ছিন্নমূল এলাকায় সন্ত্রাসীদের গুলিতে এক র‍‍্যাব কর্মকর্তা নিহত হয়েছেন। নিহত র‍‍্যাব সদস্যের নাম মোতালেব। তিনি ডিএডি পদমর্যাদায় র‍‍্যাবে কর্মরত ছিলেন। এ ঘটনায় আরও কয়েকজন র‍‍্যাব সদস্য আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। এছাড়া দুর্বৃত্তের হাতে জিম্মি রয়েছেন র‍্যাবের […]

তিন দশকের বিতর্কের অবসান: ভাসানচর চূড়ান্তভাবে সন্দ্বীপের অন্তর্ভুক্ত।

Share the post

Share the post শাহাদাত হোসেন সন্দ্বীপ (চট্টগ্রাম) প্রতিনিধি :দীর্ঘ তিন দশকের প্রাকৃতিক পরিবর্তন, প্রশাসনিক সিদ্ধান্ত ও সামাজিক আন্দোলনের পর অবশেষে ভাসানচরের মালিকানা নিয়ে চলমান বিতর্কের অবসান ঘটেছে। ভূমি মন্ত্রণালয় চূড়ান্তভাবে সিদ্ধান্ত দিয়েছে— ভাসানচরের ছয়টি মৌজা চট্টগ্রাম জেলার সন্দ্বীপ উপজেলার অন্তর্ভুক্ত। এর মধ্য দিয়ে নোয়াখালীর হাতিয়া ও চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মধ্যে দীর্ঘদিন ধরে চলে আসা সীমানা […]