দুর্গাপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

Share the post

তোবারক হোসেন খোকন,দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকেোনার দুর্গাপুরে বেসরকারী উন্নয়ন সংস্থা রুসার আয়োজনে ও জেলা ভোক্তা অধিদপ্তরের সহযোগিতায় ভোক্তা অধিকার সংরক্ষণ বিষয়ক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে । মঙ্গলবার বেলা ১১ টায় বিরিশিরির কানিয়াইল এলাকায়  রুসার মিলনায়তনে এ সেমিনার উদ্বোধন করেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আরিফুল ইসলাম।

সেমিনারে রুসার নির্বাহী পরিচালক এম এন আলমের সভাপতিত্বে ও প্রকল্প পরিচালক জন ক্রসওয়েল খকসীর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন সহকারী কমিশনার (ভূমি)  মোস্তাফিজুর রহমান।  বিশেষ অতিথির বক্তব্যে রাখেন, শিক্ষাবিদ এম এ জিন্নাহ, উপজেলা সমাজসেবা অফিসার মাসুল তালুকদার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুল হাসান।সেমিনারে উপস্থিত সকলের মাঝে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের বিভিন্ন দিক তুলে ধরা হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি  সকল ব্যাবসায়িক মহলকে ভোক্তা অধিকার আইন মেনে চলার পরামর্শ দেন। কেউ ভোক্তা অধিকার আইন লঙ্গন করলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।পরিশেষে, মুক্ত আলোচনার মাধ্যমে  ভোক্তার অধিকার নিশ্চিতকরণে উপস্থিত সুধীজনদের মতামত ও বিভিন্ন পরামর্শ গ্রহণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]

ববি মেডিকেল সেন্টারের ভুল চিকিৎসায় ভোগান্তিতে শিক্ষার্থী

Share the post

Share the postববি প্রতিনিধি: বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) মেডিকেল সেন্টারে চিকিৎসাসেবা নিয়ে অবহেলা ও ভুল ড্রেসিংয়ের অভিযোগ তুলেছেন এক শিক্ষার্থী। তার দাবি, প্রাথমিক চিকিৎসায় অবহেলার কারণে পায়ে সংক্রমণ ছড়িয়ে পড়ে এবং পরবর্তীতে দুই দফা অস্ত্রোপচার করাতে হয়েছে। এ ঘটনায় তিনি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এ অভিযোগ […]