ঢাকা বিভাগ না ছাড়ার দাবিতে মাদারীপুরে মানববন্ধন অনুষ্ঠিত

Share the post

মাসুদ রেজা ফিরোজী,মাদারীপুর জেলা প্রতিনিধি: প্রস্তাবিত ফরিদপুর বিভাগের সাথে মাদারীপুর জেলাকে অন্তর্ভুক্ত না করার দাবিতে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৫ অক্টোবর) বেলা ১১টার দিকে মাদারীপুর জেলাবাসীর অংশগ্রহণে মাদারীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন করা হয়েছে। পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টার কাছে একটি স্মারকলিপি প্রদান করা হয়েছে।

মানববন্ধন থেকে ফরিদপুর বিভাগের সাথে না যাওয়ার দাবিতে অনড় থাকার দাবিতে জেলার অরাজনৈতিক, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীসহ সাধারণ মানুষ বৃহৎ আন্দোলনের প্রস্তুতিও নিচ্ছেন বলে হুঁশিয়ারি দিয়েছেন।

সভায় জানানো হয়, কয়েকদিনের মধ্যে নিকার বৈঠকে নতুন বিভাগের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে। এর আগে দাবি আদায়ে ধারাবাহিক কর্মসূচি হিসেবে উন্মুক্ত আলোচনা, সংবাদ সম্মেলন, বিক্ষোভ মিছিল, মানববন্ধন, গণসংযোগ, সংহতি সমাবেশ, কর্মবিরতি ও গণসমাবেশ আয়োজন করা হবে।

বক্তারা বলেন, ভৌগোলিক অবস্থান ও যোগাযোগব্যবস্থার দিক থেকে মাদারীপুর জেলা ফরিদপুরের বিপরীতে অবস্থিত। অপর দিকে রাজধানী ঢাকার নিকটবর্তী হওয়ায় এখানকার মানুষ দীর্ঘদিন ধরে ঢাকা বিভাগের সঙ্গেই প্রশাসনিকভাবে থাকতে চায়। ফরিদপুর বিভাগে অন্তর্ভুক্ত করা হলে সাধারণ মানুষকে প্রশাসনিক কর্মকাণ্ডে নানা ভোগান্তির শিকার হতে হবে বলে তাঁরা মনে করেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন মানবাধিকার কর্মী ইব্রাহিম মিয়া, ক্রীড়াবিদ আমীর বাবু, জেলা যুবদলের সদস্য সচিব মনিরুজ্জামান ফুকু, উন্নয়নকর্মী বায়েজিদ মিয়া, এনসিপি নেতা হাসিবুল্লাহ, ছাত্রনেতা নেয়ামত উল্লাহ, আসাদুজ্জামান সাইফ প্রমুখ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে অবৈধ সিসা কারখানায় পরিবেশ অধিদপ্তরের অভিযান, ২ লাখ টাকা জরিমানা

Share the post

Share the postমোঃ রিপন হোসেন,ধামরাই (ঢাকা)  প্রতিনিধি :ঢাকার ধামরাইয়ে অবৈধভাবে ব্যবহৃত ব্যাটারি পুড়িয়ে সিসা উৎপাদনের অভিযোগে একটি কারখানায় অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর। এ সময় কারখানার মালিককে ২ লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে যাতে সেখানে পুনরায় কার্যক্রম চালু করতে না পারে, সে জন্য কারখানার অবকাঠামো ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। বুধবার (২২ জুলাই) বিকেলে […]

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]