মুফতি ফয়জুল করিমের আগমন উপলক্ষে নেত্রকোনায় ইসলামী আন্দোলনের সংবাদ সম্মেলন

Share the post
সোহেল খান দুর্জয়,নেত্রকোনা : ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম (শায়েখে চরমোনাই) এর নেত্রকোনা গনসমাবেশে যোগ দেওয়ার কর্মসূচির অংশ হিসেবে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করেছে দলটির নেত্রকোনা জেলা শাখা।বুধবার (১৩ আগস্ট ২০২৫) দুপুরে নেত্রকোনা জেলা প্রেসক্লাব মিলনায়তনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করা হয় এবং আসন্ন গনসমাবেশ সফল করার জন্য বিস্তারিত তথ্য তুলে ধরা হয়। আয়োজকরা জানান, দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আগামী ১৪শে আগস্ট, ২০২৫ (বৃহস্পতিবার) নেত্রকোনায় একটি গণসমাবেশ আয়োজন করা হয়েছে। একই সাথে শায়েখে চরমোনাই মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিমের আগমনকে সফল করতে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
​সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নেত্রকোনা জেলা শাখার সভাপতি মুফতি নুরুল ইসলাম হাসেমী।এতে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং সভার কার্যক্রম পরিচালনা করেন জেলা শাখার সেক্রেটারি মাওলানা ওয়ালিউল্লাহ।
​নেতৃবৃন্দ তাদের বক্তব্যে দেশের সমসাময়িক বিভিন্ন  দলের অবস্থান তুলে ধরেন এবং তাদের দেশব্যাপী কর্মসূচি সফল করার জন্য সর্বস্তরের ধর্মপ্রাণ মানুষের প্রতি আহ্বান জানান। তারা আরও বলেন বাংলাদেশ জামায়াত ইসলামী সহ বেশ ইসলামি দলের সাথে ইসলামী ঐক্য নিয়ে আলোচনা চলছে যা প্রায় সফলতার দ্বারপ্রান্তে, আগামী কালকের গণসমাবেশে ১৫ হাজারের বেশি মানুষের উপস্থিতির আশা করছেন তারা।
​সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন  মুফতি উমর ফারুখ ওফা, সভাপতি ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ নেত্রকোনা জেলা শাখা,  মুফতি হাবিবুর রহমান সহ-সভাপতি ইসলামী আন্দোলন বাংলাদেশ নেত্রকোনা জেলা শাখা, মুফতি মামুনুর রশীদ রাব্বানী, সাইফুর রহমানের নির্ঝর,সাধারণ  সম্পাদক ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নেত্রকোনা জেলা শাখা
​এছাড়াও ইসলামী আন্দোলন, যুব আন্দোলন ও ছাত্র আন্দোলনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা এ সময় উপস্থিত ছিলেন। আয়োজকরা তাদের সমাবেশ ও সকল কর্মসূচি শান্তিপূর্ণভাবে সফল করার জন্য প্রশাসন এবং জনসাধারণের সার্বিক সহযোগিতা কামনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবী ঐক্য পরিষদের উদ্যোগে চট্টগ্রামের বাঁশখালীর বন্যার্তদের মাঝে চিকিৎসাপত্র, ওষুধ ও খাবার বিতরণ

Share the post

Share the postবি এম আবুল হাসনাত বাপ্পী, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাহারছড়া, ছনুয়া ইউনিয়নের শেখ মঙ্গলঘাটা, কুদুকখালী ইসলামিয়া তাহফিজুল কুরআন বালক-বালিকা মডেল মাদরাসা ও বাইতুল জামে মসজিদের পাশের আশ্রয়ণ কেন্দ্রসহ আশপাশের এলাকার সহস্রাধিক বন্যার্তকে চিকিৎসাপত্র, ওষুধ ও খাবার বিতরণ করা হয়েছে। গত ২১জুলাই মঙ্গলবার ও ২২জুলাই বুধবার নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবী ঐক্য […]

সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে সপ্তাহে ৪ দিন রোস্টার উনুযায়ী ছুটি কাটান তিন চিকিৎসক

Share the post

Share the postশফিকুল বারী,সুনামগঞ্জ প্রতিনিধি :সুনামগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতালে অ্যানেস্থেসিয়া বিভাগের তিন চিকিৎসকের দায়িত্ব পালন পদ্ধতি নিয়ে প্রশ্ন উঠেছে। অভিযোগ রয়েছে, সরকারি চাকরির বিধি অনুযায়ী প্রতিদিন কর্মস্থলে উপস্থিত থাকার পরিবর্তে তারা নিজেদের মধ্যে রোস্টার করে হাসপাতালে দায়িত্ব পালন করছেন। বাকি সময়ে কেউ সিলেটে, আবার কেউ সুনামগঞ্জের বেসরকারি ক্লিনিকে চিকিৎসাসেবা দিয়ে থাকেন বলেও অভিযোগ […]