সিরাজগঞ্জে অবৈধ মৎস্য আড়ৎ বন্ধের দাবিতে মানববন্ধন

Share the post
জলিলুর রহমান জনি,সিরাজগঞ্জ প্রতিনিধি:মঙ্গলবার ১২ই আগস্ট সকালে সিরাজগঞ্জের সলঙ্গা থানার কুতুবের চর এলাকায় অবৈধভাবে গড়ে ওঠা একটি মৎস্য আড়ৎ বন্ধের দাবিতে হাটিকুমরুলে মানববন্ধন কর্মসূচি পালন করেন। সিরাজগঞ্জ রোড নিউ টাউন মৎস্য আড়ৎ কমিটি।
এসময় বক্তারা অভিযোগ করেন যে, সিরাজগঞ্জ রোডের নিউ টাউন মৎস্য আড়ৎটি সরকারের কাছে নিয়মিত রাজস্ব প্রদান করে বৈধভাবে পরিচালিত হয়ে আসছিল।
 কিন্তু একটি কুচক্রী মহল ব্যবসায়ীদের জিম্মি করে পুরাতন আড়ৎ ভেঙ্গে রাতের আধারে কুতুবেরচর এলাকায় একটি অবৈধ মৎস্য আড়ৎ গড়ে তোলে। সেখানে নিয়মিত খাজনা আদায় করা হলেও সরকারকে কোন রাজস্ব প্রদান করা হয় না।
বক্তারা আরও অভিযোগ করেন যে, এই অবৈধ মৎস্য আড়ৎটি একটি সমিতির ব্যানারে পরিচালিত হয় এবং এর ফলে সরকার প্রতি বছর প্রায় ৪ কোটি টাকা রাজস্ব হারাচ্ছে।
বক্তারা অবিলম্বে অবৈধ মৎস্য আড়ৎটি বন্ধ করে পুনরায় সিরাজগঞ্জ রোড সংলগ্ন হাটিকুমরুল নিউটাউন মৎস্য আড়ৎটি চালুর দাবি জানান।
 মানববন্ধনে উপস্থিত ছিলেন হাটিকুমরুল ইউনিয়নের সাবেক সহ-জয়েন্ট সেক্রেটারি মেহেদী হাসান ডিউক, সলঙ্গা থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল মজিদ খান, হাটিকুমরুল ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শামিম রেজা, সাবেক সলঙ্গা থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও মাইক্রোবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, সলঙ্গা থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রঞ্জু আহমেদ মুন্সী, হাটিকুমরুল ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হাজি রেজাউল করিম সেলিম, শাহারিয়ার মামুন রাজু সহ এলাকার ক্ষতিগ্রস্ত জনসাধারণ, ব্যবসায়ী ও সচেতন মহল।
বিশ্লেষকরা বলছেন, অবৈধভাবে গড়ে ওঠা এমন মৎস্য আড়ৎগুলো সরকারের রাজস্ব ক্ষতির পাশাপাশি বৈধ ব্যবসায়ীদের ক্ষতিগ্রস্ত করছে। এই ধরনের অবৈধ কার্যক্রম বন্ধে দ্রুত পদক্ষেপ নেয়া জরুরি, যাতে রাজস্ব ক্ষতি রোধ করা যায় এবং বৈধ ব্যবসা পুনরায় সচল করা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]