চ্যানেল ২১ এ সংবাদ প্রকাশের পর শিশু আফজালের জীবনে আলো

Share the post
সাজ্জাদ হোসেন সাজু(ফরিদপুর জেলা প্রতিনিধি): ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার দ্বারাজদ্দিন মোল্লার ডাঙ্গী মৌলভীর চর গ্রামের ৩ বছরের শিশু আফজালের চোখে কয়েকদিন আগে ঘাস কাটার কাচির আঘাত লাগে। এতে তার একটি চোখ স্থায়ীভাবে নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা দেখা দেয়।
ঘটনার পর কিশোর আলো যুব সংগঠনের সদস্যরা গিয়ে আফজালের পরিবারের সঙ্গে কথা বলেন এবং সংগঠনের পক্ষ থেকে ৫,০০০ টাকা সহায়তা প্রদান করেন। সংগঠনটি এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিলে বিষয়টি চ্যানেল ২১নিউজের স্থানীয় সাংবাদিক সাজ্জাদ হোসেন সাজুর নজরে আসে। পরে তিনি সংবাদটি  প্রকাশ করেন।
সংবাদটি প্রকাশের পর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মনিরা খাতুনের দৃষ্টি আকর্ষণ হয়। তিনি তাৎক্ষণিকভাবে সাংবাদিক সাজ্জাদ হোসেন সাজুকে ডেকে শিশুটির বাবা-মায়ের জাতীয় পরিচয়পত্র ও ব্যাংক হিসাব নম্বর সংগ্রহের নির্দেশ দেন। আজ ইউএনও নিজে উপস্থিত থেকে আফজালের বাবার হাতে ২৫,০০০ টাকার একটি চেক তুলে দেন।
এদিন কিশোর আলো যুব সংগঠনের সভাপতি নাইফ আদনান ও সাংবাদিক সাজ্জাদ হোসেন সাজু বিষয়টি নিয়ে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরে ছুটোছুটি করেন।
মানবিক এ উদ্যোগ সম্পর্কে ইউএনও মনিরা খাতুন বলেন—
“এমন অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব। আমি বিষয়টি দেখে সাথে সাথে ব্যবস্থা গ্রহণ করেছি। এলাকার বিত্তবানদেরও উচিত এ ধরনের অসহায় মানুষের পাশে দাঁড়ানো।”
স্থানীয় মানুষ ইউএনওর এই উদ্যোগের প্রশংসা করেছেন। সুশীল সমাজও আনন্দ প্রকাশ করেছেন।
আফজালের বাবা আব্দুল কাদের আবেগঘন কণ্ঠে বলেন—
“আলহামদুলিল্লাহ, আমি খুব খুশি। এত বড় সাহায্য পাবো ভাবিনি। ইউএনও মহোদয়সহ যাঁরা সহযোগিতা করেছেন, তাদের সবার প্রতি আন্তরিক ধন্যবাদ জানাই।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]