সাতক্ষীরায় বিলুপ্তির পথে হারিকেন

Share the post
সৈয়দ আব্দুস সালাম পান্না, সাতক্ষীরা : আধুনিক সভ্যতার মাঝে উন্নয়নের ছোয়ার দিন দিন হারিয়ে যাচ্ছে আমাদের পুরোনো দিনের সব ঐতিহ্য সাংস্কৃতিক ও ব্যবহারিক নিত্যদিনের সব জিনিস পত্র, তার মধ্যে গৃহের এমনই একটি গ্রাম বাংলার চিরো চেনা আলো হারিকেন যা আজ বিলুপ্তির পথে এর ব্যবহার নেই বললেই চলে। তৎকালীন গ্রাম বাংলায় বাড়িঘর এমন কি দোকান পাট থেকে শুরু করে পড়ার টেবিলে টিম টিম করে জ্বলত হারিকেনের আলো। কিন্তু আধুনিকতার ছোয়ায় তা আজ বিলুপ্তির পথে। হারিকেন হচ্ছে জ্বালানি তেলের মাধ্যমে বদ্ধ কাচের পাত্রে আলো জ্বালাবার ব্যবস্থা। এর বাহিরের অংশে অর্ধবৃত্তাকার কাচের অংশ থাকে যাকে বাঙালিরা চিমনি বলে থাকে, এর ভিতরে থাকে তেল শুষে অগ্নি সংযোগের মাধ্যমে আলো জ্বালাবার জন্য কাপড়ের সলাকা। আর সম্পূর্ণ হারিকেন বহন করবার জন্য এর বহিরাংশে একটি লোহার ধরুনি থাকে, আলো কমানো বা বাড়ানোর জন্য নিম্ন বহিরাংশে থাকে একটি চাকতি যা কমালে বাড়ালে শলাকা ওঠা নামার সাথে আলোও কমে ও বাড়ে। গ্রামাঞ্চলে এর ব্যবহার সর্বাধিক। অনেক কাল আগে থেকে এর ব্যবহার শুরু হয়, সম্ভবত মোঘল আমলের আগে থেকে বাংলায় শুরু হয় হারিকেনের ব্যবহার। তবে এখনো পশ্চিমবঙ্গের বা বাংলাদেশের গ্রামাঞ্চলে রিক্সার নিচে আলোর উৎস হিসেবে ব্যবহৃত হয় এই হারিকেন। সাতক্ষীরা তালা উপজেলা গোপাল পুর গ্রামের মনিরুল ইসলাম (৪০)জানান গেলো এক যুগ পূর্বে ও গ্রাম বাংলায় হারিকেনের কদর ছিল অনেক, কিন্তু আজ যুগের সাথে তাল মিলিয়ে চলতে চলতেই অতীত কেই আমরা ভুলে গেছি। বর্তমান প্রজন্ম হারিকেন কি,সে সম্পর্কে অবগত নয়। তাই ভবিষ্যৎ এবং বর্তমান প্রজন্মকে হারিকেনের ব্যবহার সম্পর্কে ও ইতিহাস জানা একান্ত জরুরি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]