বর্ণিল আয়োজনে ইবির ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগে নবীন বরণ

Share the post
ইবি প্রতিনিধি: রঙিন ফুল, উপহার আর উচ্ছ্বাসে ভরে উঠেছিল ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) রবীন্দ্র-নজরুল কলা ভবনের ৫০৩ নম্বর কক্ষ। সোমবার (১১ আগস্ট) সকাল ১১টার দিকে সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগ আয়োজিত নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে স্নাতক ২০২৪-২৫ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়।
ডেভেলপমেন্ট স্টাডিজ ক্লাবের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে নবীনদের হাতে তুলে দেওয়া হয় রজনীগন্ধা ও গোলাপের স্টিক, চাবির রিংসহ নানা স্মারক উপহার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিএস ক্লাবের সভাপতি বোরহান উদ্দিন এবং সঞ্চালনা করেন ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাজিদ বিন করিম ও আয়েশা আক্তার মিম।
প্রধান অতিথি ছিলেন বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক আতিফা কাফি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক আ হ ম নাহিদ এবং মো. ফিরোজ হোসাইন।
ডিএস ক্লাবের সভাপতি বোরহান উদ্দিন নবীনদের উদ্দেশ্যে বলেন, “বিশ্ববিদ্যালয় জীবনের সময়টাই জীবনের সেরা সময়। এই সময়কে পড়াশোনা, আড্ডা ও ভালো বন্ধুদের সার্কেলে সমন্বিতভাবে কাজে লাগাতে হবে। মনে রাখতে হবে, এখানে পড়ার সুযোগ আমরা পেয়েছি কৃষক, দিনমজুর এমনকি ভিক্ষুকের করের টাকায়। তাই দায়িত্ববোধ নিয়েই এগোতে হবে।”
তিনি আরও করেন, “ডেভেলপমেন্ট স্টাডিজ একটি বহুমাত্রিক বিষয়। এখানে গণিত, পরিসংখ্যান, অর্থনীতি থেকে শুরু করে নানা বিষয় শেখানো হয়, যা গবেষণার মাধ্যমে বাস্তব জীবনের উন্নয়নে কাজে লাগানো সম্ভব।”
বিভাগীয় সভাপতি আতিফা কাফি নবীনদের স্বপ্নপূরণের সহযাত্রী হওয়ার অঙ্গীকার ব্যক্ত করে বলেন, “তোমাদের চোখে স্বপ্ন আর সম্ভাবনা—আমরা শিক্ষক, সিনিয়র ও সহপাঠীরা সবাই সেই স্বপ্ন পূরণের সারথি হতে চাই। ডেভেলপমেন্ট স্টাডিজ শুধু একটি বিভাগ নয়, এটি সমাজে সমতা, ন্যায়বোধ ও মানবতার চর্চার এক গবেষণাগার। এই বিভাগ থেকে তোমরা সমাজ বদলের অকুতোভয় সৈনিক হয়ে উঠবে।”
প্রসঙ্গত, মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে প্রাণবন্তভাবে সমাপ্ত হয় নবীনবরণ অনুষ্ঠানটি। আর এই আয়োজনের মাধ্যমেই নতুন শিক্ষার্থীদের আনুষ্ঠানিক পাঠযাত্রা শুরু হলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]