শাহজাদপুরে টানা বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন, দুর্ভোগে খেটে খাওয়া মানুষ

Share the post
মোঃ সবুজ হোসেন রাজা,সিরাজগঞ্জ প্রতিনিধি :সিরাজগঞ্জের শাহজাদপুরে টানা বর্ষণে জনজীবন চরমভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে। বৈরী আবহাওয়ার কারণে অলস সময় পার করছেন সাধারণ মানুষ, আর চরম দুর্ভোগে পড়েছেন খেটে খাওয়া শ্রমজীবীরা।
প্রতিদিনের মতো শ্রমে ঘামে দিন চালানো মানুষগুলো এখন কর্মহীন হয়ে পড়েছেন। রিমঝিম বৃষ্টির শব্দ যদিও অনেকের কাছে রোমান্টিক বা প্রশান্তির মনে হলেও, এই দীর্ঘমেয়াদী বর্ষণ হয়ে উঠেছে শ্রমজীবী মানুষের জন্য এক গভীর সংকটের কারণ।
উপজেলার হাটবাজারগুলোতে নেই আগের মতো কোলাহল। লোকসমাগম কমে এসেছে চোখে পড়ার মতো। রাস্তা-ঘাট ফাঁকা, দোকানপাট অনেকটাই বন্ধ। তবে কিছু কিছু চায়ের দোকানে দেখা যাচ্ছে শ্রমজীবী মানুষদের মিলনমেলা। কাজ না থাকায় তারা সময় কাটাচ্ছেন মোবাইলে লুডু খেলে কিংবা তাসের আসরে মেতে।
তাদের চোখেমুখে চিন্তার ছাপ স্পষ্ট। পেটে ক্ষুধা, মাথায় দুশ্চিন্তা—তবু কিছুই করার নেই। অনেকেই জানালেন, এই বৃষ্টিতে কাজ করতে গেলে ঠান্ডা-জ্বরে ভুগতে হয়, আবার সব ধরনের কাজ বৃষ্টিতে ভিজে করাও সম্ভব নয়। ফলে বাধ্য হয়েই সময় কাটাচ্ছেন ঘরে বসে।
একজন দিনমজুর, নুরনবী, আক্ষেপ করে বলেন, কয়দিন ধইরা কাম করতে পারতেছি না। বাসায় চাউল-ডাউল কিনার টাহাও নাই। এইভাবে চললে তো না খাইয়া মরতে হইবো।
স্থানীয় অভিজ্ঞ মহলের মতে, দীর্ঘদিন পর শাহজাদপুরে এমন টানা বৃষ্টি দেখা যাচ্ছে। আগে মানুষ বর্ষার জন্য প্রস্তুত থাকত, খাদ্য মজুদ করে রাখত। কিন্তু গত কয়েক বছর বর্ষা মৌসুমে তেমন বৃষ্টি না হওয়ায় এবার কেউ প্রস্তুতি নেয়নি। যার ফলে টানা কয়েক দিনের বৃষ্টিতে খেটে খাওয়া মানুষ পড়েছে চরম সংকটে।
তারা বলছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং এসব অসহায় মানুষদের পাশে দাঁড়াতে সরকারের সহায়তা এখন সময়ের দাবি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করছেন তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবী ঐক্য পরিষদের উদ্যোগে চট্টগ্রামের বাঁশখালীর বন্যার্তদের মাঝে চিকিৎসাপত্র, ওষুধ ও খাবার বিতরণ

Share the post

Share the postবি এম আবুল হাসনাত বাপ্পী, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাহারছড়া, ছনুয়া ইউনিয়নের শেখ মঙ্গলঘাটা, কুদুকখালী ইসলামিয়া তাহফিজুল কুরআন বালক-বালিকা মডেল মাদরাসা ও বাইতুল জামে মসজিদের পাশের আশ্রয়ণ কেন্দ্রসহ আশপাশের এলাকার সহস্রাধিক বন্যার্তকে চিকিৎসাপত্র, ওষুধ ও খাবার বিতরণ করা হয়েছে। গত ২১জুলাই মঙ্গলবার ও ২২জুলাই বুধবার নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবী ঐক্য […]

সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে সপ্তাহে ৪ দিন রোস্টার উনুযায়ী ছুটি কাটান তিন চিকিৎসক

Share the post

Share the postশফিকুল বারী,সুনামগঞ্জ প্রতিনিধি :সুনামগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতালে অ্যানেস্থেসিয়া বিভাগের তিন চিকিৎসকের দায়িত্ব পালন পদ্ধতি নিয়ে প্রশ্ন উঠেছে। অভিযোগ রয়েছে, সরকারি চাকরির বিধি অনুযায়ী প্রতিদিন কর্মস্থলে উপস্থিত থাকার পরিবর্তে তারা নিজেদের মধ্যে রোস্টার করে হাসপাতালে দায়িত্ব পালন করছেন। বাকি সময়ে কেউ সিলেটে, আবার কেউ সুনামগঞ্জের বেসরকারি ক্লিনিকে চিকিৎসাসেবা দিয়ে থাকেন বলেও অভিযোগ […]