সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর ধারাবাহিক মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ।

Share the post
মোঃ শামীম মিয়া,ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর নিয়মিত মাদক ও চোরাচালান বিরোধী অভিযানের অংশ হিসেবে বিজয়নগর উপজেলার বিষ্ণপুর এলাকায় অভিযান চালিয়ে ৭৫৭ বোতল ইস্কফ সিরাপ জব্দ করা হয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে ২৮ জুলাই (সোমবার দিবাগত মধ্যরাতে) সরাইল ব্যাটালিয়নের অধীনস্থ বিষ্ণপুর বিওপির একটি বিশেষ টহল দল এই অভিযান পরিচালনা করে। মাদকদ্রব্যগুলো একটি নির্জন স্থান থেকে উদ্ধার করা হয়, তবে কোনো আসামিকে আটক করা সম্ভব হয়নি।
এর আগে একই বিওপি কর্তৃক সম্প্রতি পরিচালিত একাধিক অভিযানে উল্লেখযোগ্য পরিমাণ মাদকদ্রব্য জব্দ করা হয়েছে।
১৬ জুলাই: ৩৬ কেজি গাঁজা
১৭ জুলাই: ৫৫৬ বোতল ইস্কফ ও ৪৭ বোতল ফেন্সিডিল
১৮ জুলাই: ৫০ কেজি গাঁজা
১৯ জুলাই: ৪৭৬ বোতল ইস্কফ উদ্ধার করা হয়েছে।
উদ্ধারকৃত সব মাদকদ্রব্য আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে ব্যাটালিয়ন সদরে জমা করা হয়েছে, যা পরবর্তীতে ধ্বংস করার জন্য হস্তান্তর করা হবে।
বিজিবি সূত্রে জানা গেছে, ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর এবং পাশ্ববর্তী হবিগঞ্জ জেলার মাধবপুর সীমান্ত দিয়ে ভারত থেকে যেন কোনো মাদক বা চোরাচালানী পণ্য দেশে প্রবেশ করতে না পারে, সে লক্ষ্যে ২৫ বিজিবি সর্বদা সজাগ ও সতর্ক রয়েছে। মাদকবিরোধী এই অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে ব্যাটালিয়ন কর্তৃপক্ষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]

ববি মেডিকেল সেন্টারের ভুল চিকিৎসায় ভোগান্তিতে শিক্ষার্থী

Share the post

Share the postববি প্রতিনিধি: বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) মেডিকেল সেন্টারে চিকিৎসাসেবা নিয়ে অবহেলা ও ভুল ড্রেসিংয়ের অভিযোগ তুলেছেন এক শিক্ষার্থী। তার দাবি, প্রাথমিক চিকিৎসায় অবহেলার কারণে পায়ে সংক্রমণ ছড়িয়ে পড়ে এবং পরবর্তীতে দুই দফা অস্ত্রোপচার করাতে হয়েছে। এ ঘটনায় তিনি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এ অভিযোগ […]