আখাউড়া স্থলবন্দরে আমদানি রপ্তানি কার্যক্রম স্বাভাবিক

Share the post
মাহমুদুল হাসান ,স্টাফ রিপোর্টার চট্টগ্রাম বিভাগঃ এনবিআর কর্মকর্তা কর্মচারিদের কমপ্লিট শাটডাউন কর্মসূচী প্রত্যাহার করায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরের আমদানি রপ্তানি কার্যক্রম স্বাভাবিক হয়েছে।
সোমবার সকাল থেকে ভারতে রপ্তানির জন্য বিভিন্ন পণ্য বন্দরের ট্রাক ইয়ার্ডে আনা হয়েছে। বন্দরে কর্মচাঞ্চল্যতা ফিরে আসায় ব্যবসায়িদের মধ্যেও স্বস্তি ফিরে এসেছে। ব্যবসায়িরা জানান, শাটডাউনের কারনে রবিবারে কোন পণ্য ভারতে রপ্তানি করা হয়নি। এতে তারা আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছে। সে সাথে সরকারও রাজস্ব বঞ্চিত হয়। তবে শাটডাউন প্রত্যাহারের ঘোষণাকে স্বাগত জানিয়ে দেশের অর্থনীতিকে স্বচল রাখতে বন্দরগুলোকে আন্দোলনের আত্ততা মুক্ত রাখার দাবি জানান ব্যবসায়ীরা।
আখাউড়া স্থল বন্দরের রাজস্ব কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর আলম জানান, সকাল থেকে তিনটি ট্রাকে করে ৬৬  মেট্রিক টন আটা ভারতে রপ্তানী করা হয়েছে ও ৫ টি পিকআপে করে হিমায়িত মাছ রপ্তানির জন্য আনা হয়েছে। রপ্তানির বিভিন্ন কাগজপত্র স্বাক্ষরসহ প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন হচ্ছে। তবে শাটডাউনে দু দেশের যাত্রী পারাপার স্বাভাবিক ছিলো।উল্লেখ্য দেশের অন্যতম রপ্তানীমূখী এই বন্দর দিয়ে প্রতিদিন এক থেকে দেড় কোটি টাকার বিভিন্ন পণ্য ভারতে রপ্তানী হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

পাবিপ্রবিতে র‍্যাগিংয়ের অভিযোগ, গুরুতর অবস্থায় শিক্ষার্থী মেডিকেলে প্রেরণ

Share the post

Share the postপাবিপ্রবি প্রতিনিধি:পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) ফার্মেসি বিভাগের ২০২৪–২৫ শিক্ষাবর্ষের (১৭ ব্যাচ) কয়েকজন শিক্ষার্থীর বিরুদ্ধে ২০২৫–২৬ শিক্ষাবর্ষের (১৮ ব্যাচ) নবীন শিক্ষার্থীদের র‍্যাগিংয়ের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী নবীন শিক্ষার্থীর নাম মুশফিকুর রহমান তুহিন। অভিযুক্ত সিনিয়র শিক্ষার্থীরা হলেন ফার্মেসি বিভাগের সোহানুর, সাকিব, জাহিদ, তানিম, ইউনুস, মুশফিক ও সাইদুরসহ আরও কয়েকজন। খোঁজ নিয়ে জানা যায়, মঙ্গলবার […]

ঘোড়াঘাটে করতোয়ার ভাঙনের মুখে আশ্রয়ণ প্রকল্প ও শতাধিক বসতবাড়ি, আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের।

Share the post

Share the postশাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর অব্যাহত ভাঙনে চরম ঝুঁকির মুখে পড়েছে একটি আশ্রয়ণ প্রকল্পসহ শতাধিক বসতবাড়ি। নদীর তীব্র ভাঙনে যেকোনো মুহূর্তে ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় দিন কাটছে তীরবর্তী মানুষের। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন অসহায় পরিবারগুলো। উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কুলানন্দনপুর নাপিতপাড়া এলাকায় সরেজমিন গিয়ে এমন ভয়াবহ চিত্র দেখা […]