হত্যা মামলার রহস্য উদঘাটন, জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার ২

Share the post
আশিকুর রহমান নরসিংদী :-নরসিংদীর শিবপুরে ইলেকট্রিক মিস্ত্রি ফিরোজ মিয়া হত্যাকান্ডের রহস্য দীর্ঘ ৪৫৫ দিন অর্থাৎ ১ বছর ৩ মাস পর উদঘাটন করলো শিবপুর মডেল থানা পুলিশ। এই হত্যাকান্ডে জড়িত থাকার অভিযোগে দুই ঘাতককে গ্রেপ্তারও করে থানা পুলিশ।
শুক্রবার (২৭ জুন) জেলা পুলিশ সুপার মোঃ আব্দুল হান্নান এ কথা জানান।
আটককৃতরা হলেন, শিবপুর উপজেলার কালুয়ার কান্দা গ্রামের রতন হাজীর ছেলে আমিন (২০) এবং একই গ্রামের খোরশেদ মিয়ার ছেলে জহিরুল মিয়া (২৫)।
পুলিশ সুপার মোঃ আব্দুল হান্নান জানান, গত বছরের মার্চ মাসে উপজেলার তাতাকান্দা গ্রামের ইলেকট্রিক মিস্ত্রি ফিরোজ মিয়াকে স্থানীয় জান্নাতুল বাকী নামক মসজিদের সামনে দুষ্কৃতকারীরা কুপিয়ে আহত করলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ সংক্রান্তে শিবপুর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। পরে চ্যাঞ্চলকর এ মামলায় উপপরিদর্শক সাদিকুর রহমান ও রেজাউল করিম তদন্তভার গ্রহণ করে ঘটনার সহিত জড়িত থাকার অভিযোগে জহিরুল ও আমিন মিয়াকে আটক করে। প্রাথমিক জিজ্ঞেসাবাদে তারা উক্ত ঘটনার সাথে সরাসরি জড়িত থাকার কথা স্বীকার করে।
পরে তাদের দেওয়া তথ্য ও সনাক্ত মতে খুনের ঘটনায় ব্যবহৃত চাপাতি, দা ও ছোরা উদ্ধার করা হয়। তিনি আরও জানান, গ্রেপ্তারকৃত দুইজনই কিশোর গ্যাংয়ের সক্রিয় সদস্য। তারা বিভিন্ন স্থানে বিভিন্ন সময়ে নানা অপকর্ম করে বেড়াতো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

মনোহরদীতে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন: ঐতিহ্য, সম্প্রীতি ও সংস্কৃতির মিলনমেলা

Share the post

Share the postনরসিংদীর মনোহরদী উপজেলায় বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজন করা হয় এক বর্ণাঢ্য বর্ষবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান। “নববর্ষের ঐকতান, গণতন্ত্রের পুনর্জাগরণ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এ অনুষ্ঠানটি রূপ নেয় প্রাণবন্ত ও উৎসবমুখর এক মিলনমেলায়, যেখানে ফুটে ওঠে বাঙালির চিরায়ত সংস্কৃতি, আনন্দ ও সম্প্রীতির উজ্জ্বল বহিঃপ্রকাশ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত […]

মনোহরদীতে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন: ঐতিহ্য, সম্প্রীতি ও সংস্কৃতির মিলনমেলা

Share the post

Share the postমো হিমেল মিয়া মনোহরদী নরসিংদী।নরসিংদীর মনোহরদী উপজেলায় বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজন করা হয় এক বর্ণাঢ্য বর্ষবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান। “নববর্ষের ঐকতান, গণতন্ত্রের পুনর্জাগরণ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এ অনুষ্ঠানটি রূপ নেয় প্রাণবন্ত ও উৎসবমুখর এক মিলনমেলায়, যেখানে ছিল বাঙালির চিরায়ত সংস্কৃতি, আনন্দ ও সম্প্রীতির উজ্জ্বল প্রকাশ। অনুষ্ঠানে প্রধান […]