ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে ঢিল, গার্ড আহত

Share the post
মাহমুদুল হাসান ,স্টাফ রিপোর্টার চট্টগ্রাম বিভাগঃ ব্রাহ্মণবাড়িয়ায় চলন্ত ট্রেনে ছোড়া ঢিলে খালেদ মোর্শেদ নামে একজন গার্ড (পরিচালক) আহত হয়েছেন।মঙ্গলবার রাত নয়টার দিকে ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন ছাড়ার পরই এ ঘটনা ঘটে। বাইরে থেকে ছোড়া ঢিলে খালেদ মোর্শেদ মাথায় আঘাতপ্রাপ্ত হন।
তিনি বলেন, আমি সিলেট থেকে ঢাকাগামী পারাবত এক্সপ্রেস ট্রেনে কন্ট্রাক্টর গার্ড হিসেবে কর্মরত ছিলাম। আমার বগি থেকে খাবার বগিতে যাওয়ার পর এ ঘটনা ঘটে। আনুমানিক ৯ টা ২০-২৫ মিনিটের দিকে একটি ঢিল এসে আমার পাশের জানালায় লাগে। ফিরতি এটি মাথায় আঘাত হানলে ফুলে যায়। বিষয়টি আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করেছি। তিনি  নতুন জীবন ফিরে পেয়েছেন বলে উল্লেখ করেন।
তিনি জানান, সাম্প্রতিক  সময়ে আখাউড়া-সিলেট সেকশনের নোয়াপাড়া এলাকার দিকে ঢিল ছোড়ার প্রবণতা বেড়েছে। অনেক সময় শিশুদেরকেও খেলার ছলে ঢিল ছুড়তে দেখা যায়। এ বিষয়ে স্থানীয়ভাবে সচেতনতা গড়ে তোলার জন্য স্থানীয় লোকজনসহ সংশ্লিষ্ট সকলের প্রতি আহবান জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]