কাঁচা রাস্তা পাকা ও সেতু-কালভার্ট নির্মাণের দাবিতে মানববন্ধন

Share the post

মোঃ আশরাফুল ইসলাম,রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি : ‘গ্রাম বাংলার পথ চলাচল হোক নিরাপদ’-এই স্লোগানকে সামনে রেখে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার বড়বাইশদিয়া ইউনিয়নের জনগুরুত্বপূর্ণ কাঁচা রাস্তাগুলো পাকাকরণ, সেতু-কালভার্ট এবং টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রোববার বিকেলে উপজেলার বড়বাইশদিয়া এ হাকিম মাধ্যমিক বিদ্যালয়ের সামনে এই কর্মসূচির আয়োজন করা হয়।

বড়বাইশদিয়া ভিলেজ ডেভেলপমেন্ট সোসাইটি ও রাঙ্গাবালী ওয়েলফেয়ার ফাউন্ডেশনের আয়োজিত কর্মসূচিতে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে বড়বাইশদিয়া ইউনিয়ন অবহেলিত। ইউনিয়নটির যোগাযোগ ব্যবস্থার অবস্থা অত্যন্ত নাজুক। বিশেষ করে বর্ষা মৌসুমে কাঁচা রাস্তাগুলো কাদায় একেবারে অচল হয়ে পড়ে, ফলে চলাচল করতে গিয়ে চরম ভোগান্তির শিকার হন সাধারণ মানুষ।

তারা আরও বলেন, গুরুত্বপূর্ণ স্থানগুলোতে সেতু, কালভার্ট ও টেকসই বেড়িবাঁধ না থাকায় বর্ষায় বহু এলাকা জলাবদ্ধ হয়ে পড়ে। দ্রুত এসব অবকাঠামোগত উন্নয়ন না হলে এই জনপদ উন্নয়নের দিক দিয়ে আরও পিছিয়ে পড়বে।

মানববন্ধনে বক্তারা সরকারের প্রতি দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]

ববি মেডিকেল সেন্টারের ভুল চিকিৎসায় ভোগান্তিতে শিক্ষার্থী

Share the post

Share the postববি প্রতিনিধি: বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) মেডিকেল সেন্টারে চিকিৎসাসেবা নিয়ে অবহেলা ও ভুল ড্রেসিংয়ের অভিযোগ তুলেছেন এক শিক্ষার্থী। তার দাবি, প্রাথমিক চিকিৎসায় অবহেলার কারণে পায়ে সংক্রমণ ছড়িয়ে পড়ে এবং পরবর্তীতে দুই দফা অস্ত্রোপচার করাতে হয়েছে। এ ঘটনায় তিনি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এ অভিযোগ […]