নরসিংদীতে ৩০ লাখ টাকার মূল্যের ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ১

Share the post
আশিকুর রহমান, নরসিংদী : নরসিংদীর শিবপুর থেকে ৩০ লাখ টাকার  বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট সহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড এ্যাকশন ব্যাটেলিয়ান (র‍্যাব-১১) নরসিংদী।  ৯ জুন (সোমবার) সকালে র‍্যাব-১১ নরসিংদীর সিনিয়র সহকারী পরিচালক জুয়েল রানা সংবাদ সন্মেলনে এ তথ্য নিশ্চিত করেন।
আটককৃত ব্যক্তি ব্রাক্ষণবাড়িয়ার বিজয়নগর উপজেলার চউড়া গ্রামের মোঃ আব্দুল বারেকের ছেলে মোঃ মানিক মিয়া (৪৮)।
এসময় তার কাছ থেকে ৯ হাজার ৭ শত ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। র‍্যাবের সিনিয়র সহকারী পরিচালক জুয়েল রানা জানান, র‍্যাব প্রতিষ্ঠালগ্ন থেকেই সমাজে চুরি, ডাকাতি, ছিনতাই রোধ, অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধার, সন্ত্রাসী ও আসামী গ্রেপ্তার সহ আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে প্রতিনিয়ত কাজ যাচ্ছে। এরই ধারাবাহিকতায় গতকাল রবিবার দিবাগত রাত সাড়ে ১২টায় গোপন সংবাদের ভিত্তিতে শিবপুর উপজেলার কারারচর এলাকার ঢাকা-সিলেট মহাসড়ককের পাশে এপেইস ফিলিং স্টেশনের সামনে র‍্যাবের একটি দল অভিযান পরিচালনা করে। এসময় একটি প্রাইভেটকার সন্দেহ হলে ওই প্রাইভেটকারটিতে র‍্যাব তল্লাশি চালিয়ে ড্রাইভিং সিটের ডান পাশের দরজার মধ্যে অভিনব কৌশলে লুকানো অবস্থায় প্রায় ৩০ লাখ টাকা মূল্যের ৯৭৫০ (নয় হাজার সাতশ পঞ্চাশ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার সহ মাদক কারবারি মোঃ মানিক মিয়াকে গ্রেপ্তার করা হয়। তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞেসাবাদে সে স্বীকার করে যে, সে একজন পেশাদার মাদক বিক্রেতা। দীর্ঘদিন ধরে সে এইভাবে নরসিংদী সহ আশপাশের জেলায় মাদক বিক্রি করে আসছে। পরে মাদক বহনকারী প্রাইভেটকারটি জব্দ সহ শিবপুর মডেল থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও তিনি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]

ববি মেডিকেল সেন্টারের ভুল চিকিৎসায় ভোগান্তিতে শিক্ষার্থী

Share the post

Share the postববি প্রতিনিধি: বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) মেডিকেল সেন্টারে চিকিৎসাসেবা নিয়ে অবহেলা ও ভুল ড্রেসিংয়ের অভিযোগ তুলেছেন এক শিক্ষার্থী। তার দাবি, প্রাথমিক চিকিৎসায় অবহেলার কারণে পায়ে সংক্রমণ ছড়িয়ে পড়ে এবং পরবর্তীতে দুই দফা অস্ত্রোপচার করাতে হয়েছে। এ ঘটনায় তিনি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এ অভিযোগ […]