দুর্গাপুরে কারিতাসের এডভোকেসী সভা

Share the post

তোবারক হোসেন খোকন দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি‘‘মানুষ মানুষের জন্য’’ এই প্রতিপাদ্যে কারিতাস ময়মনসিংহ অঞ্চলের এসডিডিবি প্রকল্পের আয়োজনে প্রতিবন্ধি ও প্রবীণ ব্যাক্তিদের সমাজকল্যান সংগঠন রেজিস্ট্রেশন করণ বিষয়ে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের নিয়ে এক এডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (০৪ জুন) সর্বস্তরের অংশগ্রহনে এ সভা অনুষ্ঠিত  হয়।প্রতিবন্ধি ও প্রবীণ ব্যাক্তিদের দক্ষতাবৃদ্ধি, ক্ষমতায়নে সামাজিক বিশ্লেষন, অংশগ্রহন মুলক গ্রামীন মুল্যায়ন, অধিকার নিশ্চিত ও স্থানীয় সম্পদ চিহ্নিতকরণ, সংগঠনের রেজিস্ট্রিকরণ বিষয়ে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।এ উপলক্ষে উপজেলা শিল্পকলা একাডেমি মিলনায়তেন, প্রতিবন্ধি ও প্রবীণব্যাক্তিদের সমাজকল্যান ক্লাবের সহ:সভাপতি মো. আব্দুল হাই এর সভাপতিত্বে ও প্রকল্পের এ্যানিমেটর সারেন তজুর সঞ্চালনায়, বক্তব্য রাখেন, উপজেলা সমাজসেবা অফিসার মো. মাসুল তালুকদার, একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ নাসির উদ্দীন, প্রেসক্লাব সভাপতি তোবারক হোসেন খোকন, সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক রাজেশ গৌড়, ইউপি সদস্য কিতাব আলী, সমাজকল্যান ক্লাবের সাধারণ সম্পাদিকা পিয়াসা রুগা প্রমুখ। সভায় প্রতিবন্ধি ও প্রবীণ সমাজকল্যান ক্লাবের সদস্য সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, প্রতিবন্ধি ও প্রবীণদের নানা অধিকার ও সমাজে সকল কাজে তাদের অংশগ্রহন বাড়াতে সংগঠনকে সরকারি তালিকাভুক্ত করা প্রয়োজন। সরকারি নানা সুযোগ-সুবিধা প্রাপ্তির ক্ষেত্রে নিজ নিজ অবস্থান থেকে সব রকমের সহযোগীতা করা হবে মর্মে মতামত ব্যক্ত করেন। সেইসাথে ক্লাব সদস্যদের নিয়ে এ বিষয়ে আরো সক্রিয় ভাবে কাজ করার আহবান জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

নেত্রকোনায় সংবাদ প্রকাশের পর ৩ কর্মচারী চাকরিচ্যুত, প্রতিবেদককে প্রাণনাশের হুমকি

Share the post

Share the postনেত্রকোনায় সংবাদ প্রকাশের পর ৩ কর্মচারী চাকরিচ্যুত, প্রতিবেদককে প্রাণনাশের হুমকি     সোহেল খান দূর্জয়-নেত্রকোনা : নেত্রকোনায় কালেরকণ্ঠে প্রকাশিত অনুসন্ধানী প্রতিবেদনের ভিত্তিতে তদন্ত শেষে নেত্রকোনার কলমাকান্দা উপজেলা নির্বাচন অফিসের তিন কর্মচারীকে চাকরিচ্যুত করেছে নির্বাচন কমিশন। এদিকে চাকরি হারানোর পর ওই অফিসের এক সাবেক ডাটা এন্ট্রি অপারেটরের বিরুদ্ধে কালেরকণ্ঠের নেত্রকোনা জেলা প্রতিনিধি ইবাদ হোসেনকে […]

নেত্রকাণায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ উপলক্ষ্যে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত

Share the post

Share the postসোহেল খান দূর্জয়- নেত্রকোনা :নেত্রকোনায় শুক্রবার (১৭ এপ্রিল) দুপুর ৩টায় পুলিশ লাইন্সে বাংলাদেশ পুলিশ ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে ১৮, ১৯ ও ২০ এপ্রিল শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ এবং শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষা উপলক্ষ্যে নিয়োগ কার্যক্রম সুষ্ঠু ও সুন্দর ভাবে সম্পাদনের লক্ষ্যে নিয়োজিত পুলিশ সদস্যদের ব্রিফিং প্রদান করেন নিয়োগ বোর্ড এর সভাপতি […]