হবিগঞ্জ সীমান্তে বিজিবির অভিযান :এক মাসে ৫ কোটি টাকার মাদক ও চোরাচালান পণ্য জব্দ

Share the post
স্বপন রবি দাশ,হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার সীমান্তবর্তী এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৫৫ ব্যাটালিয়নের পরিচালিত ধারাবাহিক অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও ভারতীয় চোরাচালান পণ্য জব্দ করা হয়েছে।
সর্বশেষ মঙ্গলবার (৩ জুন) ভোররাতে উপজেলার সাতছড়ি, গুইবিল এবং দুধপাতিল বিওপি (বর্ডার অবজারভেশন পোস্ট) এলাকায় পৃথক অভিযান চালিয়ে বিজিবি সদস্যরা ১২০ কেজি ভারতীয় গাঁজা ও ৪০ বোতল ভারতীয় মদ উদ্ধার করেন। জব্দকৃত এসব মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ৪ লাখ ২০ হাজার টাকা।
বিজিবি ৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান জানান, ২০২৫ সালের মে মাসে চালানো নিয়মিত অভিযানে প্রায় ৫ কোটি ৭৭ লাখ ৭৭ হাজার ১৬০ টাকার ভারতীয় চোরাচালান পণ্য, মাদকদ্রব্য ও যানবাহন জব্দ করা হয়েছে। তিনি বলেন, “সীমান্ত এলাকার নিরাপত্তা বজায় রাখা এবং অবৈধ মাদক ও পণ্য চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।”
তিনি আরও জানান, ভবিষ্যতেও সীমান্তবর্তী এলাকায় বিজিবির অভিযান আরও জোরদার করা হবে। সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় জনগণের সহযোগিতাও আহ্বান জানান তিনি।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিজিবির এই ধারাবাহিক অভিযানে সীমান্ত এলাকার সাধারণ মানুষ স্বস্তি প্রকাশ করেছেন এবং আইন-শৃঙ্খলা রক্ষায় বিজিবির ভূমিকার প্রশংসা করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

পাবিপ্রবিতে র‍্যাগিংয়ের অভিযোগ, গুরুতর অবস্থায় শিক্ষার্থী মেডিকেলে প্রেরণ

Share the post

Share the postপাবিপ্রবি প্রতিনিধি:পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) ফার্মেসি বিভাগের ২০২৪–২৫ শিক্ষাবর্ষের (১৭ ব্যাচ) কয়েকজন শিক্ষার্থীর বিরুদ্ধে ২০২৫–২৬ শিক্ষাবর্ষের (১৮ ব্যাচ) নবীন শিক্ষার্থীদের র‍্যাগিংয়ের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী নবীন শিক্ষার্থীর নাম মুশফিকুর রহমান তুহিন। অভিযুক্ত সিনিয়র শিক্ষার্থীরা হলেন ফার্মেসি বিভাগের সোহানুর, সাকিব, জাহিদ, তানিম, ইউনুস, মুশফিক ও সাইদুরসহ আরও কয়েকজন। খোঁজ নিয়ে জানা যায়, মঙ্গলবার […]

ঘোড়াঘাটে করতোয়ার ভাঙনের মুখে আশ্রয়ণ প্রকল্প ও শতাধিক বসতবাড়ি, আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের।

Share the post

Share the postশাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর অব্যাহত ভাঙনে চরম ঝুঁকির মুখে পড়েছে একটি আশ্রয়ণ প্রকল্পসহ শতাধিক বসতবাড়ি। নদীর তীব্র ভাঙনে যেকোনো মুহূর্তে ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় দিন কাটছে তীরবর্তী মানুষের। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন অসহায় পরিবারগুলো। উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কুলানন্দনপুর নাপিতপাড়া এলাকায় সরেজমিন গিয়ে এমন ভয়াবহ চিত্র দেখা […]