তালতলী একাডেমিক সুপারভাইজার ছুটির নামে করছে  ফাঁকিবাজী।

Share the post
মোঃনাজমুল হাসান (অপু),বরগুনা জেলা প্রতিনিধি :কর্মস্থল ফাঁকি দেওয়া নেশা ও পেশায় পরিনত হয়েছে উপজেলা একাডেমিক সুপারভাইজার গৌতম চন্দ্র বসুর। আপন ঠিকানা পটুয়াখালীর গলাচিপায় বসে বরগুনার তালতলী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের সকল দায়িত্ব পালন করেন তিনি। কর্মস্থলে না থাকলেও হাজিরা খাতায় তাহার নিয়মিত স্বাক্ষরের ঘটনা বিরল।
জানা যায়, নিয়মনীতির তোয়াক্কা না করা যেন তার নেশা ও পেশা হয়ে দাড়িয়েছে। তার আপন ঠিকানা পটুয়াখালীর গলাচিপা উপজেলা এবং কর্মস্থল বরগুনার তালতলী উপজেলার দূরত্ব প্রায় ১০০ কিলোমিটার। তিনি সেখান থেকে অদৃশ্যভাবে অফিস ও স্বাক্ষর করেন। কর্মস্থল যেন তার ব্যবসা প্রতিষ্ঠান। সরকারি রীতিনীতিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে কর্মস্থল ফাঁকি দিয়ে নিজ এলাকায় খুটি গেড়েছেন তিনি। ছুটি না নিয়ে কর্মস্থল ফাঁকিবাজির ঘটনার নিন্দা জানায় স্থানীয় সচেতন মহল।
রোববার (পহেলা জুন ২০২৫) সকাল ১১ টার দিকে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের কার্যালয়ে গিয়ে তাহার কথা জিজ্ঞেস করলে অফিস সহকারীরা জানান এখন পর্যন্ত অফিসে আসেনি। হয় তো ভিজিটে আছে। পরক্ষণে তাহার সাথে কথা হলে জানা যায় তিনি গলাচিপা আছে। তবে তাহার ছুটির জন্য কোনো পত্র পাওয়া যায়নি এবং কেউ অবগত নয়।
সুশীল ব্যক্তি কেএম রিয়াজুল ইসলাম, মো. জামাল (বিশিষ্ট ব্যবসায়ী ও শিক্ষানুরাগী) মোফাজ্জল হোসেন (অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক), ইউসুফ আলী (শিক্ষক) সহ আরও অনেকে ক্ষুব্ধ হয়ে বলেন, তিনি অনিয়মিত অফিস করে নিয়মিত স্বাক্ষর দেখিয়ে বেতন-ভাতা তুলছেন। তাহার বাড়ি থেকে এই উপজেলা অনেক দুর হয়ে গেছে। নিজ উপজেলায় তাকে পোস্টিং করা হোক। যাতে ঘরে বসে অফিস করতে পারে।
তালতলী উপজেলা একাডেমিক সুপারভাইজার গৌতম চন্দ্র বসু বলেন, আমি ছুটিতে আছি। ইতিপূর্বেও যতবার ফোন করা হয়েছে তিনি ততবারই ছুটিতে আছেন বলে জানান।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (অ:দা:) অলি আহাদ বলেন, ওনি এসে পৌছায়নি এখনো? ছুটি নিয়েছে কি না এবং নীতিমালা জানতে চাইলে বলেন, নীতিমালা আপনিও জানেন আমিও জানি। তাহার ছুটির বিষয়ে আমি অবগত নই। তবে তার ফাঁকিবাজির মদদ দিয়ে যাচ্ছে শিক্ষা অফিসের বড় কর্তারা।
বরগুনা জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জসিম উদ্দিনকে একাধিকবার ফোন করে কিংবা ক্ষুদে বার্তা পাঠিয়েও তার সারা মেলেনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

১৩তম জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বরগুনায় বিপুল সংখ্যক নৌবাহিনীর সদস্য মোতায়েন

Share the post

Share the post সাদেকুর রহমান , বরগুনা:  আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, ভোটারদের নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করা এবং নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশনায় বরগুনায় বাংলাদেশ নৌবাহিনী

ফেরিঘাটে পন্টুন থেকে নদীতে পড়ে গেল মোটরসাইকেল: মাঝিদের তৎপরতায় উদ্ধার

Share the post

Share the postসাদেকুর রহমান, বরগুনা: ‎১৪ জানুয়ারি, ২০২৬ তারিখে ​বরগুনার পুরাকাটা-আমতলী ফেরিঘাটে খেয়া পারাপারের সময় একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। তবে স্থানীয় খেয়া মাঝিদের উপস্থিত বুদ্ধি ও তাৎক্ষণিক প্রচেষ্টায় বড় ধরনের ক্ষয়ক্ষতি ছাড়াই নদী থেকে মোটরসাইকেলটি উদ্ধার করা সম্ভব হয়েছে। ‎​ঘটনার বিবরণ: ‎প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বুধবার সকালে আমতলী যাওয়ার উদ্দেশ্যে […]