বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের বেতন কাঠামোর দাবিতে পাবিপ্রবিতে মানববন্ধন

Share the post
মনিরুল ইসলাম,পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিনিধিঃ দেশের সর্বস্তরের শিক্ষকদের স্বতন্ত্র বেতন কাঠামোর দাবিতে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) মানববন্ধন করেছেন বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষকরা। আজ মঙ্গলবার (২৭ মে) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকগণ এ মানববন্ধনে অংশ নেন।
মানববন্ধনে শিক্ষকরা বলেন, প্রজাতন্ত্রের সকল বিভাগের সকল কর্মচারীদের জন্য আলাদা বেতন কাঠামো আছে। কিন্তু এদেশের মানুষ গড়ার কারিগর যে শিক্ষকরা তাদের জন্য আলাদা কোন বেতন কাঠামো নেই। এটা একটা স্বাধীন দেশের শিক্ষকদের জন্য দুঃখের বিষয়। এ সময় তারা সরকারের কাছে আগামী বাজেটের আগেই শিক্ষকদের আলাদা বেতন কাঠামোর দাবি জানিয়েছেন।
মানববন্ধনে বাংলা বিভাগের চেয়ারম্যান ড. আরিফ ওবায়দুল্লাহ বলেন, ‘সমাজে আজ শিক্ষকরা বিভিন্ন ভাবে হেয় প্রতিপন্ন হচ্ছে। এর আগেও স্বতন্ত্র বেতন কাঠামোর দাবি জানানো হলেও সেটা কার্যকর করা হয়নি।বর্তমান অন্তবর্তীকালীন সরকারের শিক্ষা উপদেষ্টার কাছে আমাদের আহ্বান থাকবে তিনি যেন আমাদের দাবি গুলো পূরণ করেন।
ব্যবসায় প্রশাসন বিভাগের বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. কামরুজ্জামান বলেন, ‘বাংলাদেশ ব্যাংক, জুডিশিয়ারিসহ প্রত্যেক স্তরে নিজস্ব বেতন কাঠামো অনুসরণ করে। কিন্তু সাধারণ শিক্ষক সমাজের জন্য এখনও পর্যন্ত নির্দিষ্ট কোনো বেতন কাঠামো নেই। ফলে আমরা বারবার অবমূল্যায়িত ও হেয় প্রতিপন্ন হচ্ছি। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নিজে একজন শিক্ষক। আমরা বিশ্বাস করি, তিনি আমাদের কষ্ট ও বঞ্চনার বিষয়টি তিনি উপলব্ধি করবেন এবং আসন্ন বাজেটে এই সমস্যা নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবেন।’
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. কামরুজ্জামান খান বলেন, ‘বাংলাদেশের বিভিন্ন স্তরের শিক্ষক সমাজের দীর্ঘদিনের দাবি নিজেদের একটি স্বতন্ত্র বেতন কাঠামো প্রণয়ন করা। কিন্তু কোনো সরকারই এ দাবি মেনে নেয়নি। শিক্ষকতা পেশাকে মুখে মুখে সম্মানজনক বলা হলেও, বাস্তবে এই পেশার প্রতি যথাযথ মূল্যায়ন করা হয় না। সামনে বাজেট আমরা আশা করি আমাদের এই দাবিকে সরকার বিবেচনায় নিবেন।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

পাবিপ্রবিতে র‍্যাগিংয়ের অভিযোগ, গুরুতর অবস্থায় শিক্ষার্থী মেডিকেলে প্রেরণ

Share the post

Share the postপাবিপ্রবি প্রতিনিধি:পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) ফার্মেসি বিভাগের ২০২৪–২৫ শিক্ষাবর্ষের (১৭ ব্যাচ) কয়েকজন শিক্ষার্থীর বিরুদ্ধে ২০২৫–২৬ শিক্ষাবর্ষের (১৮ ব্যাচ) নবীন শিক্ষার্থীদের র‍্যাগিংয়ের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী নবীন শিক্ষার্থীর নাম মুশফিকুর রহমান তুহিন। অভিযুক্ত সিনিয়র শিক্ষার্থীরা হলেন ফার্মেসি বিভাগের সোহানুর, সাকিব, জাহিদ, তানিম, ইউনুস, মুশফিক ও সাইদুরসহ আরও কয়েকজন। খোঁজ নিয়ে জানা যায়, মঙ্গলবার […]

ঘোড়াঘাটে করতোয়ার ভাঙনের মুখে আশ্রয়ণ প্রকল্প ও শতাধিক বসতবাড়ি, আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের।

Share the post

Share the postশাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর অব্যাহত ভাঙনে চরম ঝুঁকির মুখে পড়েছে একটি আশ্রয়ণ প্রকল্পসহ শতাধিক বসতবাড়ি। নদীর তীব্র ভাঙনে যেকোনো মুহূর্তে ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় দিন কাটছে তীরবর্তী মানুষের। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন অসহায় পরিবারগুলো। উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কুলানন্দনপুর নাপিতপাড়া এলাকায় সরেজমিন গিয়ে এমন ভয়াবহ চিত্র দেখা […]