নবীগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

Share the post
স্বপন রবি দাশ,হবিগঞ্জ : ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের মজলিশপুর এলাকায় ভয়াবহ এক সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার (২১ মে) রাত আনুমানিক ১০টা ৪০ মিনিটে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, নবীগঞ্জ উপজেলার পিটুয়া গ্রামের মঈনুল করিম ইমন (পিতা: মজু মিয়া) এবং নিয়ামতপুর গ্রামের মো. ইজাজুল ইসলাম (পিতা: ছমির মিয়া) মোটরসাইকেলযোগে চলছিলেন। এ সময় বিবিয়ানা গ্যাস ও পাওয়ার প্লান্ট এলাকায় একটি দ্রুতগতির ট্রাক তাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। সংঘর্ষের ফলে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই দুই আরোহী নিহত হন।
খবর পেয়ে শেরপুর হাইওয়ে থানা পুলিশ ও নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ঘটনাস্থলে পৌঁছান। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে আশপাশের এলাকাবাসী ভিড় জমায় এবং মহাসড়ক অবরোধ করে যান চলাচল বন্ধ করে দেয়।
স্থানীয়দের অভিযোগ, ট্রাকচালকের অদক্ষতা ও গাফিলতির কারণেই এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। তারা দ্রুত ঘাতক চালক এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে আইনের আওতায় আনার দাবি জানান। দাবি পূরণ না হলে আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।
পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও স্থানীয়দের চেষ্টায় মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়। নিহতদের মরদেহ সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
এ বিষয়ে হাইওয়ে থানার ওসি মো. শাহ জাহান আলী সাংবাদিকদের জানান, দুর্ঘটনায় জড়িত ট্রাকচালক এবং সংশ্লিষ্ট পরিবহন কোম্পানির দায়ী ব্যক্তিদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]