বানিয়াচঙ্গে মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও গাঁজাসহ কারবারি গ্রেফতার

Share the post
স্বপন রবি দাশ,হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার মন্দরী গ্রামে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৯০০ পিস ইয়াবা ট্যাবলেট ও প্রায় আধা কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।
গ্রেফতারকৃত ব্যক্তির নাম মোঃ মনফর মিয়া (৪৮)। তিনি একই গ্রামের বাসিন্দা এবং মৃত হিরন মিয়ার ছেলে। অভিযানের সময় তার কাছ থেকে নগদ ৪১ হাজার ৬৫ টাকা উদ্ধার করা হয়, যা মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে ধারণা করা হচ্ছে।
বুধবার (২১ মে) দুপুরে ডিএনসির হবিগঞ্জ কার্যালয়ের উপপরিদর্শক মোঃ রফিকুল ইসলামের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। অভিযানের পর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। মামলার বাদী হিসেবে দায়িত্ব পালন করেন উপপরিদর্শক রফিকুল ইসলাম।
এ ঘটনায় সংশ্লিষ্টরা জানান, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং মাদক নির্মূলে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]