দুর্গাপুরে বজ্রপাতে কৃষকের দুই গরুর মৃত্যু

Share the post

তোবারক হোসেন খোকন দুর্গাপুর(নেত্রকোনা) প্রতিনিধি:নেত্রকোনার দুর্গাপুরে বজ্রপাতে এক কৃষকের দুটি গরুর মৃত্যু হয়েছে। বুধবার সকালে উপজেলার কুল্লাগড়া ইউনিয়নের চীনাকুরি বিলে এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত কৃষক জামাল মিয়া (৩০) ওই ইউনিয়নের নেথপাড়া গ্রামের বাসিন্দা। গরু দুটিই ছিলো তার একমাত্র সম্বল। এর বর্তমান বাজার মূল্য প্রায় লাখ টাকা।স্থানীয় সূত্রে জানা যায়, সকালে কৃষক জামাল মিয়া চীনাকুরি বিলে ঘাস খাওয়ার জন্য গরু দুটিকে রেখে আসেন। হঠাৎ বৃষ্টি শুরু হয়। বৃষ্টির পাশাপাশি বজ্রপাত শুরু হলে গরু দুটি ঘটনাস্থলেই মারা যায়। বৃষ্টি শেষে গরুর মালিক মাঠে গিয়ে গরু দুটিকে মৃত দেখতে পেয়ে কান্নায় ভেঙে পড়েন।কৃষক জামাল মিয়া বলেন, বৃষ্টি শেষ হলে চীনাকুরি বিল থেকে গরু আনতে যাই। গিয়ে দেখি বজ্রপাতে আমার গরু দুটি মারা গেছে। আমি অন্যের জমিতে কৃষি কাজ করে সংসার চালাই পাশাপাশি গরু দুটি লালন পালন করছিলাম। গরু দুটির মৃত্যুতে আমার অপূরনীয় ক্ষতি হয়ে গেলো।স্থানীয় বাসিন্দা আজারুল ইসলাম রিয়ান বলেন, দরিদ্র কৃষকের বড় ধরনের ক্ষতি হয়ে গেল। গরু দুটির আনুমানিক মূল্য লাখ টাকা। তিনি ক্ষতিগ্রস্ত কৃষককে সরকারের পক্ষ থেকে সহযোগিতার দাবি জানান।উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) নাভিদ রেজওয়ানুল কবীর বলেন, বিষয়টি শুনেছি খুবই দুঃখজনক। ক্ষতিগ্রস্ত কৃষককে উপজেলা প্রশাসন থেকে সহযোগিতার আশ্বাস দেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

তিন ধর্মের মানুষ দিয়ে খাল খনন উদ্বোধন করিয়েছেন : ব্যারিস্টার কায়সার কামাল

Share the post

Share the postতোবারক হোসেন খোকন দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি: সম্প্রীতির বন্ধনের এক দৃষ্টান্ত স্থাপন করলেন বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পীকার ব্যারিস্টার কায়সার কামাল। নেত্রকোনার দুর্গাপুর উপজেলার কাকৈরগড়া ইউনিয়নে তিন ধর্মের মানুষের প্রতিনিধি দিয়ে ৫ হাজার মিটার খাল খনন কাজ উদ্বোধন করিয়ে আবারো সম্প্রীতির এক দৃস্টান্ত স্থাপন করলেন তিনি।   সোমবার (২০ এপ্রিল) দুপুরে রুহানীকান্দা এলাকায় মুসলিম, […]

দুর্গাপুরে নজরুল সম্মাননা স্মারক পেলেন তিন গুণীজন

Share the post

Share the postতোবারক হোসেন খোকন দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি:‘‘পাঠে পাঠে আত্মজাগরণ’’ এই প্রতিপাদ্যে নেত্রকোনার দুর্গাপুরে বিভিন্ন শ্রেনী পেশার মানুষের অংশগ্রহনে জলসিঁড়ি পাঠাগারের গ্রীষ্মকালীন অধ্যয়নসভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৯ এপ্রিল) সন্ধ্যায় বিরিশিরি ইউনিয়নের গাভিনা গ্রামে নজরুল অধ্যয়ন কেন্দ্রে তিন গুণীজনকে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।   জলসিড়ি পাঠাগারের প্রতিষ্ঠাতা দীপক সরকারের সঞ্চালনায়, সাংবাদিক নির্মলেন্দু সরকারের সভাপতিত্বে আলোচক […]