নেত্রকোনায় ৮ম শ্রেণির ছাত্রীকে প্রকাশ্যে যৌননিপীড়ন; অপরাধীদের আগাম জামিন বাতিলের দাবিতে মানববন্ধন

Share the post
সোহেল খান দূর্জয় নেত্রকোনা : নেত্রকোনা পৌরশহরে আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের অষ্টম শ্রেণির ছাত্রীকে উত্যক্ত, শারিরীকভাবে লঞ্চিত করার প্রতিবাদে অভিযুক্ত অপরাধীদের আগাম জামিন বাতিল এবং ন্যায় বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ হয়েছে।
বুধবার (৩০ এপ্রিল) বিকেল ৩টার দিকে নেত্রকোনা শহীদ মিনারের সামনের সড়কে নেত্রকোনার সাধারণ ছাত্র সমাজের ব্যানারে এই বিক্ষোভ সমাবেশ পালন করা হয়েছে। বিক্ষোভ সমাবেশে অংশগ্রহণকারী সকল শিক্ষার্থী এসময় বখাটে যুবকের শাস্তি দাবি করেন।
এসময় উক্ত বিক্ষোভ সমাবেশের সভাপতিত্ব করেন সাব্বির আহমেদ ও অলি এবং সঞ্চালনা করেন তারেক মিয়া।
এসময় ঘন্টাব্যাপী বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, শিক্ষার্থী শাহ আলম, রফিকুল ইসলাম,গাজী আব্দুর রহিম, আনোয়ার হোসেন,সাবিকুন নাহার অনন্যা শেখ, রাজীব, মোতালেব খান ও নিদুল।
এসময় সাধারণ ছাত্র ছাত্রীরা জানান, এই বখাটে যুবকের শাস্তি দ্রুত না হওয়া পর্যন্ত তারা বিভিন্ন কর্মসূচি পালন করবেন।
এসময় আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি প্রশ্ন রেখে বক্তারা বলেন, আসামি চারজন অথচ একজনের ও বিচার হয়নি। ভুক্তভোগীর পরিবার আতঙ্কের মধ্যে বখাটেদের হুমকি ও অত্যাচারে দিনযাপন করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

নেত্রকোনায় সংবাদ প্রকাশের পর ৩ কর্মচারী চাকরিচ্যুত, প্রতিবেদককে প্রাণনাশের হুমকি

Share the post

Share the postনেত্রকোনায় সংবাদ প্রকাশের পর ৩ কর্মচারী চাকরিচ্যুত, প্রতিবেদককে প্রাণনাশের হুমকি     সোহেল খান দূর্জয়-নেত্রকোনা : নেত্রকোনায় কালেরকণ্ঠে প্রকাশিত অনুসন্ধানী প্রতিবেদনের ভিত্তিতে তদন্ত শেষে নেত্রকোনার কলমাকান্দা উপজেলা নির্বাচন অফিসের তিন কর্মচারীকে চাকরিচ্যুত করেছে নির্বাচন কমিশন। এদিকে চাকরি হারানোর পর ওই অফিসের এক সাবেক ডাটা এন্ট্রি অপারেটরের বিরুদ্ধে কালেরকণ্ঠের নেত্রকোনা জেলা প্রতিনিধি ইবাদ হোসেনকে […]

নেত্রকাণায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ উপলক্ষ্যে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত

Share the post

Share the postসোহেল খান দূর্জয়- নেত্রকোনা :নেত্রকোনায় শুক্রবার (১৭ এপ্রিল) দুপুর ৩টায় পুলিশ লাইন্সে বাংলাদেশ পুলিশ ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে ১৮, ১৯ ও ২০ এপ্রিল শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ এবং শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষা উপলক্ষ্যে নিয়োগ কার্যক্রম সুষ্ঠু ও সুন্দর ভাবে সম্পাদনের লক্ষ্যে নিয়োজিত পুলিশ সদস্যদের ব্রিফিং প্রদান করেন নিয়োগ বোর্ড এর সভাপতি […]