ভালুকায় সিএনজি-মাইক্রোবাস সংঘর্ষে নিহত-২, আহত-৩

Share the post

আল আমিন ,ভালুকা(ময়মনসিংহ) প্রতিনিধি :  ময়মনসিংহের ভালুকায় মাইক্রোবাস ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে লাল মিয়া(৩২) ও রোকেয়া আক্তার(৫০) নামে দুইজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এসময় গুরুতর আহত হয়েছে আরও তিনজন। শুক্রবার সকালে ভালুকা-গফরগাঁও সড়কের উপজেলার নন্দীবাড়ী এলাকায় গোয়ারী দাখিল মাদ্রাসার সামনের এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত দপ্তরী লাল মিয়া উপজেলার পূর্ব ভালুকা আজগর আলীর ছেলে এবং শিক্ষিকা রোকেয়া আক্তার একই এলাকার সুর্যত আলীর স্ত্রী।

ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আতিকুর রহমান জানান, গফরগাঁও সড়কে ভালুকাগামী একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে গফরগাঁওগামী একটি  সিএনজি চালিত অটোরিকশার সাথে মুখোমুখী সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই লাল মিয়ার মৃত্যু হয় এবং সিএনজি’র চালক সহ তিনজন আহত হয়। খবর পেয়ে ভালুকা ফায়ার সার্ভিস আহতদের উদ্ধার করে ভালুকা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে আশংকাজনক অবস্থায়  উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করে। পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রোকেয়া আক্তার মারা যায়। অন্য তিনজন  ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

আহতরা হলেন, এ ঘটনায় নিহত লাল মিয়ার স্ত্রী তাসলিমা (২৫), জোৎস্না আরা ও সিএনজি চালক রোমান।

ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শামছুল হুদা খান জানান, মাইক্রোবাস সিএনজি সংঘর্ষের ঘটনায় ২ জন মারা গেছেন এবং ৩ জন আহত হয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ভালুকায় ৯০ বোতল ভারতীয় মদ ও একটি প্রাইভেটকার সহ আটক ১

Share the post

Share the postহৃদয় আহমেদ ভালুকা,ময়মনসিংহ প্রতিনিদি :ময়মনসিংহের ভালুকায় ভারতীয় মদসহ  মোঃ রাকিব (২৩) নামের এক ব্যক্তিকে আটক করেছে ভরাডোবা হাইওয়ে থানা পুলিশ। এসময় তার কাছ থেকে ৯০ বোতল ভারতীয় মদ এবং একটি প্রাইভেটকার জব্দ করা হয়। জানাযায় আটক হওয়া রাকিব ময়মনসিংহ জেলার ধোবাউরা থানার, মুন্সিরহাট শালকোনা গ্রামের মোঃ আজিজুল ইসলামের ছেলে ৷ ভরাডোবা হাইওয়ে থানার […]

ময়মনসিংহের ভালুকাই সরকার নির্ধারিত বেশি মূল্যে এলপিজি গ্যাস বিক্রি করায় দুই প্রতিষ্ঠানকে ২ লক্ষ টাকা জরিমানা ৷

Share the post

Share the post হৃদয় আহমেদ ভালুকা,ময়মনসিংহ:সিপিএসসি, র‍্যাব-১৪, ময়মনসিংহ ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কর্তৃক অভিযানের মাধ্যমে এল পি জি গ্যাস সিলিন্ডার সরকারের নির্ধারিত বেশি মূল্যে বিক্রি করাসহ বিভিন্ন অনিয়ম পরিলক্ষিত হওয়ায় ময়মনসিংহের ভালুকার দুটি প্রতিষ্ঠানকে ২,০০,০০০/- (দুই লক্ষ) টাকা জরিমানা করা হয়। সাম্প্রতিক সময়ে কতিপয় অসাধু ব্যবসায়ীরা অবৈধভাবে গ্যাস সিলিন্ডার মজুদ করে কৃত্রিম সংকট তৈরি […]