চকরিয়া ডুলাহাজারা সাফারি পার্কে কে এই অসৎ কর্মচারি

Share the post
নুর মোহাম্মাদ, কক্সবাজার প্রতিনিধি 
চকরিয়া ডুলাহাজারা সাফারি পার্কের প্রধান গেইটে দায়িত্বে থাকা মো:ইব্রাহীম নামের পার্কের কর্মচারীর বিরুদ্ধে দর্শনার্থীদের সাথে অশালীন আচরণ ও
শিশুদের কাছ থেকে জেরপূর্বক নগদ অর্থ আদায়ের অভিযোগ উঠেছে। গত মাসের ৩১ মার্চ ডুলাহাজারা সাফারি পার্কে এ দৃশ্য পরিলক্ষিত হয়।
ঈদের টানা ছুটিতে ডুলাহাজারা সাফারি পার্কে দর্শনার্থীদের উপচে পড়া ভিড় রয়েছে। পার্কে প্রবেশে জনপ্রতি টিকেটের মূল্য নেওয়া হচ্ছে ১০০ টাকা। সরকারি নিয়ম অনুযায়ী পার্কে ৫-৭ বছরের শিশুদের বিনামূল্যে প্রবেশে সিদ্ধান্ত থাকলেও ডুলাহাজারা সাফারি পার্কের প্রধান গেইটে দায়িত্ব থাকা মো:ইব্রাহীম নামের কর্মচারী সিদ্ধান্ত না মেনে  শিশুদের কাছথেকে জোর পূর্বক আদায় করছে টাকা।
উপজেলার হারবাং এলাকার বদিউল আলম নামে এক ব্যক্তি জানান-তিনি স্ত্রী-সন্তান এবং তার ৬ বছরের সন্তান নিয়ে ঈদে সাফারি পার্কে বেড়াতে এসেছেন। নির্ধারিত কাউন্টার থেকে তারা স্বামী-স্ত্রীর জন্য দুইশত টাকায় দুটি টিকেট ক্রয় করেন। ওই টিকেট নিয়ে তাদের পার্কে প্রবেশের অনুমতি দিলেও তার সন্তানকে প্রবেশের অনুমতি দেয়নি দায়িত্বে থাকা কর্মচারি ইব্রাহিম। পরে ধমক দিয়ে টিকেটের কথা বলে ৫০ টাকা নগদ অর্থ আদায় করেন।
এ বিষয়ে সাফারি পার্কের ইনচার্জ মনজুরুল আলম জানান অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্রে বাঙালীয়ানায় পিঠাপুলি উৎসবের আয়োজন…

Share the post

Share the postমীর কাশেম আজাদ, কক্সবাজার: কক্সবাজার সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্রে আশ্রয় পাওয়া সমাজের এক সময়কার সুবিধাবঞ্চিত-বিপন্ন-ঝুঁকিতে থাকা-পথ শিশুদের নিয়ে শিশু বরণ, দেয়ালিকা উন্মোচন, পিঠাপুলি উৎসব, বই বিতরণ, শীতবস্ত্র বিতরণ, কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ, সাংস্কৃতিক সন্ধ্যা, তাঁবু জলসা এবং বিশেষ নৈশ ভোজের আয়োজন করা হয়েছে। গত ৫ জানুয়ারি রোজ সোমবার বিকাল ৪:০০ টায় কেন্দ্র  প্রাঙ্গণে […]

কক্সবাজার সদরে দুস্থ ও শীতার্ত মানুষের মাঝে সেনাবাহিনীর শীতবস্ত্র বিতরণ

Share the post

Share the postমীর কাশেম আজাদ, কক্সবাজার :কক্সবাজার সদর উপজেলায় বিভিন্ন স্থানে চার শতাধিক শীতার্ত ও দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। শীতের তীব্রতা বাড়ার প্রেক্ষাপটে সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। সোমবার (১৫ ডিসেম্বর) রাতে কক্সবাজার সদর আর্মি ক্যাম্পের উদ্যোগে রামু সেনানিবাসের ১০ পদাতিক ডিভিশনের ২ পদাতিক ব্রিগেডের অধীনস্থ ৯ইষ্ট বেঙ্গল […]