গাজায় মুসলমানদের ইসরায়েলী গণহত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

Share the post

ইয়াসিন আরাফাত,চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ ফিলিস্তিনের গাজায় মুসলমানদের উপর গণহত্যার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ হয়েছে চাঁপাইনবামবগঞ্জে। বুধবার সকালে আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ ও আহলে হাদিস যুবসংঘ চাঁপাইনবাবগঞ্জ দক্ষিণ সাংগাঠনিক জেলা শাখার আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অনুষ্ঠিত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, হাদিস আন্দোলন বাংলাদেশ চাঁপাইনবাবগঞ্জ দক্ষিণ সাংগাঠনিক জেলা শাখার সভাপতি মো. শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. ইয়াসিন আলী, আহলে হাদিস যুবসংঘের কেন্দ্রীয় সহ-সভাপতি আরিফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ দক্ষিণ সাংগাঠনিক জেলা শাখার সভাপতি মো. সালেহ সুলতান, সাধারণ সম্পাদক খাইরুল ইসলামসহ অন্যান্যরা।

মানববন্ধনে বক্তারা ইসরায়েলের বর্বর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, ফিলিস্তিনে জায়নবাদী ইসরায়েলের বর্বর গণহত্যা অনতিবিলম্বে বন্ধে বিশ্বের মুসলিম দেশের রাস্ট্রনেতাদের কার্যকর ভুমিকা গ্রহণ করতে হবে। সকল প্রকার ইসরায়েলি পণ্য বয়কটের ঘোষনা দেন তারা। এছাড়াও বিধস্ত ফিলিস্তিনের পাশে দাড়ানোর জন্য অর্থনৈতিক সহায়তা কামনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]