নওগাঁয় বিজিবির অভিযানে ৫১৩ বোতল ফেন্সিডিল সহ গ্রেফতার ১

Share the post
মির্জা তুষার আহমেদ,নওগাঁ : নওগাঁ জয়পুরহাট সীমান্তে ৫১৩ বোতল ফেন্সিডিল-সহ নাসিম হোসেন নামে এক যুবকে আটক করেছে (১৪ বিজিবি)।এছাড়াও আরও ৩ জন চোরাকারবারী পালিয়ে যায়। গেল বুধবার সকাল ৯টায় এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় (১৪ বিজিবি)। আটক নাসিম হোসেন জয়পুরহাট জেলার সদর উপজেলার ধরঞ্জি ইউনিয়নের রামকৃষ্ণপুর গ্রামের সাইদুর রহমানের ছেলে। জব্দ করা মাদকদ্রব্যের মূল্য ২ লক্ষ ৭ হাজার টাকার মত জানানো হয়। ও আটকৃত আসামীর বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। (১৪ বিজিবির) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ইকবাল হোসেন জানান, নওগাঁ ও জয়পুরহাট সীমান্তে গরু/মাদক পাচার/অবৈধ সীমান্ত পারাপার এবং চোরাচালান বিরোধী অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]