বগুড়া শহরে দুই পুলিশের উপর হামলায় এটিএসআই ও কনস্টেবল গুরুতর আহত

Share the post
এস.এম.জয়,বগুড়া : বগুড়া শহরে পুলিশের উপর হামলা হয়েছে। এ- সময় নারুলি পুলিশ ফাঁড়ির এটিএসআই ফিরোজ ও কনস্টেবল মাহবুব গুরুতর আহত হয়েছেন।
৮ই এপ্রিল মঙ্গলবার রাত সাড়ে দশটার দিকে শহরের ধাওয়াপাড়া এলাকায় এ- ঘটনা ঘটে। আহত পুলিশদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে নারুলি পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর নাজমুল হক বলেন, মঙ্গলবার বেলা  দুইটার দিকে সারিয়াকান্দি থেকে বালুভর্তি  একটি ট্রাক বগুড়ার দিকে আসছিল। পথিমধ্যে ফুলবাড়ী ফাড়ি এলাকায় দ্বিতীয় বাইপাস সড়কে  একদল দুর্বৃত্ত ট্রাকটি থামিয়ে চাকু ছোরার মুখে চালককে জিম্মি করে। এরপর চালককে দিয়েই দ্বিতীয় বাইপাস সড়কে  ট্রাকটি চালিয়ে নেওয়ার পর নারলিতে আনা হয়।
সেখান থেকে আবার ট্রাকটি ধাওয়াপাড়ায় একটি মাঠে নিয়ে এসে ট্রাক থেকে  বালু আনলোড করা হয়।  এরপর খালি ট্র্যাকটি ধাওয়াপাড়া মাঠের পাশে একটি ছ’ মিলের কাছে নিয়ে এসে চালককে নামিয়ে নিয়ে সুইট নামে এক ব্যক্তির বাড়িতে নিয়ে যাওয়া হয়।
পরে ওই বাড়িতে চালককে আটকে রেখে তার ট্রাকের মালিক এর কাছে তিন লাখ টাকা মুক্তিপণ চায় তারা। পরে ট্রাকের  মালিক বিষয়টি পুলিশকে জানালে রাত সাড়ে দশটার দিকে  নারুলি ফাঁড়ির কয়েকজন পুলিশ ওই চালককে উদ্ধারের জন্য ধাওয়াপাড়ায় মাঠের পাশে সুইটের বাড়িতে অভিযান চালায়। এ সময় পুলিশ চালকসহ ট্রাকটি উদ্ধার করে।
তবে সুইট পালিয়ে যায়। কিন্তু এ- সময় পলাতক দুর্বৃত্তরা প্রাচীরের পাশ থেকে পুলিশের উপর ইট পাটকেল ছুড়ে হামলা করে। এতে ওই দুজন পুলিশ সদস্য গুরুতর আহত হন। পরে অতিরিক্ত পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে ওই হাসপাতালে ভর্তি করে দেয়। বগুড়া সদর থানার ওসি এসএম মইনুদ্দিন
“Channel 21” -কে জানান, হামলাকারীদের শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ঘোড়াঘাটে করতোয়ার ভাঙনের মুখে আশ্রয়ণ প্রকল্প ও শতাধিক বসতবাড়ি, আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের।

Share the post

Share the postশাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর অব্যাহত ভাঙনে চরম ঝুঁকির মুখে পড়েছে একটি আশ্রয়ণ প্রকল্পসহ শতাধিক বসতবাড়ি। নদীর তীব্র ভাঙনে যেকোনো মুহূর্তে ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় দিন কাটছে তীরবর্তী মানুষের। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন অসহায় পরিবারগুলো। উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কুলানন্দনপুর নাপিতপাড়া এলাকায় সরেজমিন গিয়ে এমন ভয়াবহ চিত্র দেখা […]

ফরিদপুরে বিএসটিআইর মোবাইল কোর্ট: ৩ প্রতিষ্ঠানে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা

Share the post

Share the postমো: মাহাবুব মিয়া, ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুর সদর উপজেলায় ভেজাল ও অনিয়মের বিরুদ্ধে পরিচালিত যৌথ মোবাইল কোর্টে তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ সময় মোট তিনটি মামলায় ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং অননুমোদিত খাদ্য রং জব্দ করে ধ্বংস করা হয়। মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) ফরিদপুর […]