কষ্টে দিন কাটছে ভোলার মানতা সম্প্রদায়ের

Share the post

মোঃ সামিরুজ্জামান, প্রতিনিধি, চ্যানেল ২১ : স্বাভাবিক জীবনের ছোঁয়া যেন তাঁদের কাছে স্বপ্ন। ঘরবাড়ি, বসতভিটা বা সামান্য জমিজমাও নেই। জীবনযুদ্ধের একমাত্র অবলম্বন তিন তক্তার ছোট্ট নৌকা। নদীতে মাছ পেলে খাবার জোটে, না পেলে উপোস থাকতে হয়। এমনই কঠিন বাস্তবতার মধ্যে দিন কাটছে ভোলার উপকূলের নৌকাভাসি মানতা সম্প্রদায়ের।

মার্চ-এপ্রিল মাসজুড়ে মেঘনা ও তেঁতুলিয়া নদীতে মাছ ধরা নিষিদ্ধ। ফলে পুরো দুই মাস উপার্জনের পথ বন্ধ মানতা পরিবারের। এর মধ্যে রমজান মাস থাকায় দুর্ভোগ যেন আরও বেড়েছে। অনেকেই ঠিকমতো ইফতার ও সেহরির খাবার জোগাড় করতেও হিমশিম খাচ্ছেন।

মানতা পরিবারের রানী, রেশমি ও ফারজু জানান, “মাছ ধরা বন্ধ থাকায় উপার্জনও বন্ধ। ধার-দেনা করে কোনোভাবে দিন কাটাতে হচ্ছে। আমাদের কষ্ট কেউ দেখে না, কেউ খোঁজ নেয় না।”

এদিকে নিষেধাজ্ঞার সময় জেলেদের জন্য সরকারিভাবে খাদ্য সহায়তা থাকলেও মানতা সম্প্রদায়ের জন্য তা বরাদ্দ নেই। ফলে চরম সংকটে পড়েছেন তাঁরা। বেদে সর্দার বশির বলেন, “আমাদের প্রতিটি পরিবার এখন অভাবের মধ্যে দিন কাটাচ্ছে। জেলেরা সহায়তা পেলেও আমরা বঞ্চিত থাকি।”

তবে মানতাদের জন্য সহায়তার আশ্বাস দিয়েছেন জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেব। তিনি বলেন, “তালিকা প্রস্তুতের কাজ চলছে। তালিকায় অন্তর্ভুক্ত হলে জেলেদের মতো মানতাদেরও সহায়তা দেওয়া হবে।”

প্রজন্মের পর প্রজন্ম ধরে নদীর বুকে ভাসমান জীবন যাপন করা মানতারা আজও বঞ্চিত মৌলিক অধিকার থেকে। কেউ পূর্বপুরুষদের পেশা আঁকড়ে বেঁচে আছেন, কেউবা শুধুমাত্র অভাবের তাড়নায় এ পথে এসেছেন। সরকারিভাবে জেলেদের মতো তাঁদেরও সুযোগ-সুবিধার আওতায় আনার দাবি জানিয়েছেন মানতা সম্প্রদায়ের মানুষ।এই অবহেলিত জনগোষ্ঠীর দুঃখ-দুর্দশার অবসান হবে কি? সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগই পারে তাঁদের জীবনে আশার আলো জ্বালাতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]

ববি মেডিকেল সেন্টারের ভুল চিকিৎসায় ভোগান্তিতে শিক্ষার্থী

Share the post

Share the postববি প্রতিনিধি: বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) মেডিকেল সেন্টারে চিকিৎসাসেবা নিয়ে অবহেলা ও ভুল ড্রেসিংয়ের অভিযোগ তুলেছেন এক শিক্ষার্থী। তার দাবি, প্রাথমিক চিকিৎসায় অবহেলার কারণে পায়ে সংক্রমণ ছড়িয়ে পড়ে এবং পরবর্তীতে দুই দফা অস্ত্রোপচার করাতে হয়েছে। এ ঘটনায় তিনি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এ অভিযোগ […]