ইবির পরিসংখ্যান বিভাগের নাম পরিবর্তন

Share the post
সুবংকর রায়, ইবি প্রতিনিধি : কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ‘পরিসংখ্যান’ বিভাগের নাম পরিবর্তন করে নতুন নামকরণ করা হয়েছে। গত ২৬ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতি নির্ধারনী ফোরাম সিন্ডিকেটের ২৬৭তম সভার সিদ্ধান্ত অনুযায়ী বিভাগটির বর্তমান নাম ‘পরিসংখ্যান ও উপাত্ত বিজ্ঞান'(Statistics and data science)।
সোমবার (২৪ মার্চ) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞাপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৯ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের ১২৯তম একাডেমিক সভার প্রস্তাব ও সিদ্ধান্ত মোতাবেক এবং গত ২৬ ফেব্রুয়ারি সিন্ডিকেটের ২৬৭ তম সভার সিদ্ধান্ত ০২-এর অনুমোদন অনুযায়ী পরিসংখ্যান (Statistics) বিভাগের নাম পরিবর্তন করে “পরিসংখ্যান ও উপাত্ত বিজ্ঞান” (Statistics and Data Science) নামে নতুন নামকরণ করা হয়।
উল্লেখ্য, বিএসসি (সম্মান) ১ম বর্ষ ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ভর্তিকৃত শিক্ষার্থীদের থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ঢাবি সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে ইবিতে মানববন্ধন

Share the post

Share the postইবি প্রতিনিধি:পেশাগত দায়িত্ব পালনের সময় ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি-এর সদস্যদের ওপর হামলার প্রতিবাদ এবং স্বাধীন সাংবাদিকতার পরিবেশ নিশ্চিতের দাবিতে মানববন্ধন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সংগঠনসমূহ। শনিবার (২৫ এপ্রিল) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সভাপতি আবির হোসেন, সহ-সভাপতি নূর আলম, বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি নিয়ামতুল্লাহ […]

শহিদ সাজিদের স্মরণে ইবিতে দুই শতাধিক শিক্ষার্থীর মডেল টেস্ট পরীক্ষা

Share the post

Share the postইবি প্রতিনিধি:ইসলামী বিশ্ববিদ্যালয়ের আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী শহিদ সাজিদ আব্দুল্লাহর স্মরণে থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদভুক্ত স্বতন্ত্র ‘ডি’ ইউনিটের ভর্তিচ্ছুদের জন্য একটি উন্মুক্ত মডেল টেস্ট অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ এপ্রিল) বাদ আসর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে এ মডেল টেস্টের আয়োজন করে হাফিজ থিওলজি এডমিশন অনলাইন কোচিং অ্যান্ড আইডিয়াল হোম। এতে দেশের বিভিন্ন […]