হোম কোয়ারেনটাইনে থাকা ব্যক্তিদের জন্য সিএমপির ফল উপহার

Share the post

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীতে হোম কোয়ারেনটাইনে থাকা বিদেশ ফেরত ব্যক্তিদের বাসায় ফল নিয়ে যাচ্ছে পুলিশ। বিদেশফেরতরা হোম কোয়ারেনটাইনের নির্দেশনা সঠিকভাবে মানছেন কি না, সেটা তদারক করতে এবং তাদের মনোবল চাঙা রাখতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) এই কৌশল নিয়েছে। সোমবার (২৩ মার্চ) ‍দুপুরে নগরীর বিভিন্ন এলাকায় কোয়ারেনটাইনে থাকা ব্যক্তিদের বাসায় ফল পাঠানো এই কার্যক্রম শুরু করে পুলিশ। শুরুর দিনে নগরীর ১৬ থানা এলাকায় ৮০ জনের কাছে বিভিন্ন রকমের ফল পাঠানো হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। সিএমপি কমিশনার মো. মাহাবুবর রহমান সারাবাংলাকে বলেন, ‘হোম কোয়ারেনটাইনে থাকা ব্যক্তিদের মনে আমরা কোনো আতঙ্ক সৃষ্টি করতে চাই না। আমরা চাই, উনারা সহজভাবে সরকারের নির্দেশনা প্রতিপালন করুক। উনারা যাতে কোনোভাবেই মনোবল না হারান, সেজন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে। আরেকটা বিষয় হচ্ছে, কোয়ারেনটাইনে যারা আছেন তাদের প্রকৃত হিসাবটাও তো আমাদের জানা দরকার। তাদের বিষয়ে আমাদের তো জানা থাকার দরকার আছে। এই ফল পাঠানোর মধ্য দিয়ে সেই কাজটাও করা হবে। একইভাবে উনারাও জানবেন যে উনাদের বিষয়টা পুলিশ নজরে রাখছে। তাহলে ওনারাও আর কোয়ারেনটাইন ছেড়ে যাবেন না।

Image may contain: food

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

বাঁশ বাজারের বন্দোবস্ত বাতিলের দাবিতে মানববন্ধন-বিক্ষোভ

Share the post

Share the postমাহমুদুল হাসান স্টাফ রিপোর্টার চট্টগ্রাম বিভাগঃব্রাহ্মণবাড়িয়ার শতবছরের পুরানো ঐতিহ্যবাহী আনন্দ বাজারের পুরাতন বাঁশ বাজারের বন্দোবস্ত বাতিলের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ব্যবসায়ীরা। পরে বিক্ষুদ্ধ ব্যবসায়ীরা একই দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন। মঙ্গলবার দুপুরে প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসূচী পালিত হয়। মানববন্ধন চলাকালে আনন্দ বাজার মাছ ও শুটকি মহালের সভাপতি মোঃ খলিলুর রহমানের […]

আখাউড়া সীমান্ত এলাকায় পুজা উদযাপনে কোনো হুমকি নেই, অধিনায়ক ২৫ বিজিবি

Share the post

Share the postমাহমুদুল হাসান স্টাফ রিপোর্টার চট্টগ্রাম বিভাগঃসীমান্ত এলাকায় পুজা উদযাপনে কোনো হুমকি নেই বলে জানিয়েছেন বিজিবি-২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল জাব্বার আহমেদ। তিনি মঙ্গলবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার শ্রী শ্রী রাধামাধব আখড়ায় পুজা মণ্ডপ পরিদর্শনকালে এসব কথা বলেন। এ সময় তিনি বলেন, ‘সম্প্রীতি বজায় রেখে সীমান্ত এলাকার মণ্ডপগুলোতে পুজা হচ্ছে। বিজিবি তৎপর আছে। নির্বিঘ্নে পুজা উদযাপনে […]