অসাধু ব্যবসায় জড়িত থাকায় গুপ্তছড়া বাজারে ৪ মুদির দোকানিকে জরিমানা।

Share the post

জামসেদ আলম (সন্দ্বীপ প্রতিনিধি): করোনা ভাইরাস কে পূজি করে নিত্য পন্য দ্রব্য সামগ্রী ক্রেতাদের কাছে অতিরিক্ত মুল্য বিক্রি করায় গত ২০-০৩-২০২০ইং সকাল ১১টার সময় সন্দ্বীপ গুপ্তছড়া বাজারে ৪ ব্যবসায়ী কে ৭৩ হাজার টাকা জরিমানা করছে সন্দ্বীপ উপজেলা ম্যাজিস্ট্রেট সহকারি কমিশনার ভুমি মোঃ মামুন, আজ সকাল ১১ টায় সন্দ্বীপ থানার ফোর্স নিয়ে তিনি এ অভিযান জোরদার করেন। এ সময় দোকানে মূল্য তালিকায় না থাকায় এবং দ্রব্যসামগ্রীর ক্রেতাদের কাছ থেকে অতিরিক্ত দাম নেওয়ায় মুদি দোকানি সাহাব উদ্দীন সওঃ (৪৮) কে ৩৮ হাজার, নিজাম উদ্দীন (৪০) ১৫ হাজার, বেলাল সওঃ (৫৫) কে ১০ হাজার ও গোলাম সারোয়ার( ৭৫) কে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। অন্য দোকান গুলিতে অভিযান শুরু করায় আগে ব্যবসায়ীরা দোকান গুলি বন্ধ করে পালিয়ে যাই। পরে ম্যাজিস্ট্রেট চলে যাওয়ার পর ঔ অসাধু ব্যবসায়ীরা আবার দোকান খোলে। এ সময় উপস্হিত ছিলেন মগধরা ১ নং ওয়ার্ডের মেম্বার ও ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম-সম্পাদক, এস এম সোহেল রানা, দপ্তর সম্পাদক মাকছুদ আলম,সন্দ্বীপ অনলাইন প্রেসক্লাব সাধারন সম্পাদক ইলিয়াছ সুমন সহ শিক্ষক সুশিল সমাজ ও এলাকার গন্য মান্য ব্যক্তিবর্গরা। বন্ধ দোকান গুলির ব্যাপারে মগধরা ১ নং ওয়ার্ডের মেম্বার সোহেল রানার কাছে জানতে চাওয়া হলে তিনি গনমাধ্যমকে বলেন এ করোনা বিশ্ব মহামারীতে মানুষ যখন আতংকে বিপদগ্রস্ত তখন এক শ্রেণীর ব্যাবসায়ীরা আছে পকেট ভারি করার তালে। আমি বন্ধ দোকান গুলির কথা এসিল্যন্ড কে জানিয়েছি এবং বলছি আগামীতে যদি অভিযানে দোকান বন্ধ থাকে তখন ঔ দোকান গুলিকে সীলগালা করে দেয়া হবে। আমি উক্ত বিপদে সব সময় আমার এলাকার মানুষের পাশে আছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

চট্টগ্রামে প্রকাশ্য বন্দুকযুদ্ধে সন্ত্রাসীদের গুলিতে র‍্যাব কর্মকর্তা নিহত, জিম্মি অন্তত ৩

Share the post

Share the post মো: সাইদুর রহমান সুমন, ব্যুরো প্রধান, চট্টগ্রাম :চট্টগ্রামের সীতাকুণ্ডের সলিমপুর ইউনিয়নে অবস্থিত জঙ্গল সলিমপুরের ছিন্নমূল এলাকায় সন্ত্রাসীদের গুলিতে এক র‍‍্যাব কর্মকর্তা নিহত হয়েছেন। নিহত র‍‍্যাব সদস্যের নাম মোতালেব। তিনি ডিএডি পদমর্যাদায় র‍‍্যাবে কর্মরত ছিলেন। এ ঘটনায় আরও কয়েকজন র‍‍্যাব সদস্য আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। এছাড়া দুর্বৃত্তের হাতে জিম্মি রয়েছেন র‍্যাবের […]

তিন দশকের বিতর্কের অবসান: ভাসানচর চূড়ান্তভাবে সন্দ্বীপের অন্তর্ভুক্ত।

Share the post

Share the post শাহাদাত হোসেন সন্দ্বীপ (চট্টগ্রাম) প্রতিনিধি :দীর্ঘ তিন দশকের প্রাকৃতিক পরিবর্তন, প্রশাসনিক সিদ্ধান্ত ও সামাজিক আন্দোলনের পর অবশেষে ভাসানচরের মালিকানা নিয়ে চলমান বিতর্কের অবসান ঘটেছে। ভূমি মন্ত্রণালয় চূড়ান্তভাবে সিদ্ধান্ত দিয়েছে— ভাসানচরের ছয়টি মৌজা চট্টগ্রাম জেলার সন্দ্বীপ উপজেলার অন্তর্ভুক্ত। এর মধ্য দিয়ে নোয়াখালীর হাতিয়া ও চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মধ্যে দীর্ঘদিন ধরে চলে আসা সীমানা […]