চরভদ্রাসনে জমিসংক্রান্ত বিরোধে আমিনুল ইসলাম ওরফে বাচ্চু নামের এক ব্যবসায়ী নিহত

Share the post
ফরিদপুর জেলা প্রতিনিধি: ফরিদপুরের চরভদ্রাসনে জমিসংক্রান্ত বিরোধে আমিনুল ইসলাম ওরফে বাচ্চু (৩৪) নামের এক ব্যবসায়ী নিহত হয়েছেন। আজ বুধবার (২৫ সেপ্টেম্বর) গাজীরটেক ইউনিয়নের সাহের মোল্লা বাজারে এই ঘটনা ঘটে। নিহত বাচ্চু ওই ইউনিয়নের দক্ষিণ চর সুলতানপুর গ্রামের বাসিন্দা মোজাহার শেখের দ্বিতীয় পুত্র।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, পুকুর ভাগাভাগির জেরে বুধবার সকালে চাচাতো ভাই আজিজ শেখের সঙ্গে বাচ্চুর বাগবিতন্ডা হয়। এক পর্যায়ে বাচ্চুকে ছুরিকাঘাত করেন আজিজ। তাকে উদ্ধার করে চরভদ্রাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে আসে স্থানীয়রা। সেখান থেকে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ওইখানে নেওয়ার পর তার মৃত্যু হয়েছে বলে জানান ডাক্তার। চরভদ্রাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুল গফফার বলেন, প্রাথমিক তদন্তে জানা যায়, জমিজমা সংক্রান্ত বিরোধে এ ঘটনা ঘটেছে। এ বিষয়ে একটি হত্যা মামলা দায়ের করা  হয়েছে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ডিবিএইচ-এর শরীয়াহ্ সুপারভাইজরী কমিটির ৮ম সভা অনুষ্ঠিত

Share the post

Share the postপ্রেস বিজ্ঞপ্তি আজ ১৪ই সেপ্টেম্বর  ডিবিএইচ ফাইন্যান্স পিএলসির শরীয়াহ্ সুপারভাইজারী কমিটির ৮ম সভা প্রতিষ্ঠানটির গুলশানে অবস্থিত প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কমিটির মাননীয় চেয়ারম্যান জনাব ড. মুহাম্মাদ সাইফুল্লাহ। কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন মু. ফরিদউদ্দীন আহমেদ এবং ড. জুবায়ের মুহাম্মাদ এহসানুল হক সিএসএএ। সভায় ডিবিএইচ-এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী […]

লোন দেয়ার প্রলোভন দেখিয়ে টাকা হাতিয়ে নিয়ে নারীকে ধর্ষণ, গ্রেফতার ১

Share the post

Share the postআবু হোসেন, ধামরাই (ঢাকা) প্রতিনিধি :ঢাকার ধামরাইয়ে লোন দেওয়ার প্রলোভন দেখিয়ে এক নারীর কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নেওয়ার পর তাকে ধর্ষণের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী নারী বাদী হয়ে দুইজনের বিরুদ্ধে ধামরাই থানায় একটি মামলা দায়ের করেন, এ ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ গ্রেফতারকৃত মুরাদ হোসেন কালা (৩৮), কুশুরা ইউনিয়নের শাসন গ্রামের কাশিমনগর […]