নওগাঁয় নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল এর সাথে সাংবাদিকদের মতবিনিময়

Share the post
মির্জা তুষার আহমেদ,নওগাঁ : রবিবার (১৫ সেপ্টেম্বর) বিকেল ৩টায় নওগাঁ জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আয়োজিত সভায় বক্তব্য রাখেন নওগাঁ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল। এবং মফস্বল সাংবাদিক ইউনিয়ন ও বিভিন্ন সংগঠনের সাংবাদিকদের নিয়ে তিনি মতবিনিময় করেন।
এই মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন, এ,এইচ ইরফান উদ্দীন এডিসি জেনারেল, এডিএম,মোঃ সোহেল রানা এডিসি রেভিনিউ,ডিডি এলজি,বিরোদা রানী রায় এডিসি শিক্ষা ও আইসিটি, আব্দুল্লাহ আল মামুন এন ডিসি, মোহাইমিনুল ইসলাম মামুন সহকারী কমিশনার।  নওগাঁ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল তার জন্ম স্হান, রংপুর জেলা, মিঠাপুর উপজেলা। তিনি খুলনা বিশ্ববিদ্যালয় থেকে বনবিভাগে অনার্স,মাষ্টার্স করেন এবং ২৫ তম ব্যাচে বিসিএস করে প্রশাসন ক্যাডারে যোগ দেন।তার পিতা একজন শিক্ষক ও মাতা একজন ঘরনী,তিনি দুই সন্তানের জনক। তিনি তার বর্ণঢ্য জীবনে দূদুক সহ বিভিন্ন জেলায় গুরুত্বপূর্ণ দ্বায়িত্ব পালন শেষে গত ১৪/৯/২০২৪ ইং তারিখে নওগাঁ জেলা প্রশাসক হিসেবে নিয়োগ প্রাপ্ত হন।
জেলা প্রশাসক তার বক্তব্যে বলেন,আমি সরকারের প্রতিনিধি ও জনগণের খাদেম হিসেবে এখানে এসেছি। সাংবাদিক জাতির আয়না হিসেবে কাজ করে।আমি আপনাদের সাথে নিয়ে কাজ করতে চাই। আমার ভুল হলে তা ধরিয়ে দিবেন, আমি তা সংশোধন করে ভালো কাজগুলো যেন করতে পারি এবং জনসাধারণের সব সময় কাছ থেকে তাদের গুরু দ্বায়িত্ব পালন করতে পারি, এবিষয়ে আপনাদের সহযোগিতা কামনা করি।
মতবিনিময় সভায় স্থানীয় প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]

ববি মেডিকেল সেন্টারের ভুল চিকিৎসায় ভোগান্তিতে শিক্ষার্থী

Share the post

Share the postববি প্রতিনিধি: বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) মেডিকেল সেন্টারে চিকিৎসাসেবা নিয়ে অবহেলা ও ভুল ড্রেসিংয়ের অভিযোগ তুলেছেন এক শিক্ষার্থী। তার দাবি, প্রাথমিক চিকিৎসায় অবহেলার কারণে পায়ে সংক্রমণ ছড়িয়ে পড়ে এবং পরবর্তীতে দুই দফা অস্ত্রোপচার করাতে হয়েছে। এ ঘটনায় তিনি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এ অভিযোগ […]