বগুড়ায় হত্যা মামলায় জেলা আ. লীগের সাংগঠনিক সম্পাদক ঝুনু গ্রেফতার

Share the post
এস.এম.জয়, বগুড়া :বগুড়ায় ছাত্রজনতার আন্দোলনে নিহতের ঘটনায় দায়েরকৃত হত্যা মামলায় জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহাদত আলম ঝুনুকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। রবিবার রাত সাড়ে ১০টার দিকে শহরের ভাটকান্দি এলাকায় নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।  এ তথ্য নিশ্চিত করেছেন বগুড়া ডিবির ইনচার্জ মুস্তাফিজ হাসান।
গ্রেফতার আওয়ামী লীগ নেতা শাহাদত আলম ঝুনু বগুড়া পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ছিলেন। কয়েকদিন আগে তিনি ছাত্রদের আন্দোলনের মুখে পদত্যাগ করতে বাধ্য হন। ডিবির ইনচার্জ মুস্তাফিজ হাসান বলেন, হত্যাসহ দুইটি মামলায় শাহাদাত আলম ঝুনুকে গ্রেফতার করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ঘোড়াঘাটে করতোয়ার ভাঙনের মুখে আশ্রয়ণ প্রকল্প ও শতাধিক বসতবাড়ি, আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের।

Share the post

Share the postশাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর অব্যাহত ভাঙনে চরম ঝুঁকির মুখে পড়েছে একটি আশ্রয়ণ প্রকল্পসহ শতাধিক বসতবাড়ি। নদীর তীব্র ভাঙনে যেকোনো মুহূর্তে ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় দিন কাটছে তীরবর্তী মানুষের। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন অসহায় পরিবারগুলো। উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কুলানন্দনপুর নাপিতপাড়া এলাকায় সরেজমিন গিয়ে এমন ভয়াবহ চিত্র দেখা […]

ফরিদপুরে বিএসটিআইর মোবাইল কোর্ট: ৩ প্রতিষ্ঠানে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা

Share the post

Share the postমো: মাহাবুব মিয়া, ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুর সদর উপজেলায় ভেজাল ও অনিয়মের বিরুদ্ধে পরিচালিত যৌথ মোবাইল কোর্টে তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ সময় মোট তিনটি মামলায় ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং অননুমোদিত খাদ্য রং জব্দ করে ধ্বংস করা হয়। মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) ফরিদপুর […]