দ্রুত সময়ে সংস্কার শেষে একটি নির্বাচিত সরকারের নিকট ক্ষমতা হস্তান্তর- উপদেষ্টা আদিলুর রহমান

Share the post

মোঃ খায়রুল ইসলাম হৃদয়,মুন্সিগঞ্জ প্রতিনিধিঃদেশে যাতে আর ফ্যাসিবাদ ফিরে না আসে সে কারণে সংস্কার কাজ চলছে। দ্রুত সময়ে সংস্কার করে একটি নির্বাচিত সরকারের নিকট ক্ষমতা হস্তান্তর করা হবে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের শিল্প,গণপূর্ত ও গৃহায়ণ উপদেষ্টা আদিলুর রহমান খান।তিনি বলেন,ছাত্র- জনতার আন্দোলনের মধ্য দিয়ে গণ অভ্যুত্থান ঘটিয়ে বাংলাদেশে ফ্যাসিবাদের অবসান ঘটিয়েছে। গণ হত্যার বিরুদ্ধে রুক্ষে দাঁড়িয়েছে ছাত্র-জনতা।

শুক্রবার দুপুরে মুন্সিগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিক সফিউদ্দিন আহমেদ মিলনায়তনে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি।এ সময় উপদেষ্টা আরও বলেন স্থানীয় পর্যায় থেকে জাতীয় পর্যায় পর্যন্ত দেশে যেনো একটি গণতান্ত্রিক অবকাঠামো গড়ে উঠে। অন্যায় অবিচারের অবসান হয় এবং মানবাধিকার লঙ্ঘনের অবসান হয়। এ সময় তিনি মন্তব্য করেন আমাদের যারা অত্যাচার করেছে তাদের মানবাধিকারও রক্ষা করতে হবে।

উপদেষ্টা বলেন, দেশের বিচার ব্যবস্থা ধংস হয়ে গেছে। আইনশৃঙ্খলা ব্যবস্থা ধংস হয়ে গেছে। সারা দেশে কোন প্রতিষ্ঠান অক্ষত অবস্থায় নাই।এ সময় মুন্সিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি বাসির উদ্দিন জুয়েলের সভাপতিত্বে বক্তব্য রাখেন মানবাধিকার সংগঠন অধিকারের পরিচালক নাসির উদ্দিন এলান ও স্থানীয় বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা।এর আগে সকালে উপদেষ্টা আদিলুর রহমান খান মুন্সিগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের বাড়ি গিয়ে পরিবারের সদস্যদের সাথে দেখা করে সমবেদনা জানান ও খোঁজ খবর নেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]

ববি মেডিকেল সেন্টারের ভুল চিকিৎসায় ভোগান্তিতে শিক্ষার্থী

Share the post

Share the postববি প্রতিনিধি: বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) মেডিকেল সেন্টারে চিকিৎসাসেবা নিয়ে অবহেলা ও ভুল ড্রেসিংয়ের অভিযোগ তুলেছেন এক শিক্ষার্থী। তার দাবি, প্রাথমিক চিকিৎসায় অবহেলার কারণে পায়ে সংক্রমণ ছড়িয়ে পড়ে এবং পরবর্তীতে দুই দফা অস্ত্রোপচার করাতে হয়েছে। এ ঘটনায় তিনি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এ অভিযোগ […]