করোনা সংক্রমণে সর্বোচ্চ ঝুঁকিতে চট্টগ্রাম

Share the post

সমুদ্র ও বিমান বন্দরের কারণে করোনা ভাইরাস সংক্রমণে সর্বোচ্চ ঝুঁকিতে চট্টগ্রাম। কারণ চট্টগ্রামে রয়েছে সমুদ্র বন্দর আরও বিমান বন্দর। সোমবার (১৬ মার্চ) বিকেল নগরীর জেনারেল হাসপাতালে সিভিল সার্জন কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ কথা বলেন তিনি।

সিভিল সার্জন বলেন, বন্দর দিয়ে প্রতিদিন নানা দেশের মানুষ জাহাজে করে আসছে। তারা আবার এদেশের মানুষের সাথে মিশছে। তাই সর্বোচ্চ ঝুঁকিতে চট্টগ্রাম। এছাড়া রয়েছে বিমান বন্দর। যদি সেখানে থার্মাল স্ক্যাকেনার বসানো হয়েছে।

চট্টগ্রাম সিভিল সার্জন জানান সোমবার পর্যন্ত বিদেশ ফেরত ২৯ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। প্রতিদিন এর সংখ্যা বাড়ছে। নগরীতে সাড়ে তিন’শো আইসোলেশন বেড প্রস্তুত রাখা হয়েছে। ফৌজদারহাট বিআইটি আইডি হাসপাতালে ৫০ টি, চট্টগ্রাম মেডিকেল ৩০টি আর চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ১০০ টি সহ মোট ৩৫০ টি আইসোলেশন বেড প্রস্তুত আছে। এছাড়া ১৪ টি উপজেলার জন্য আর দেড়শোর মতো বেড প্রস্তুত রাখা হয়েছে। 

পাশাপাশি ২টি স্কুল ও আবাসিক হোটেল প্রস্তুত রাখা হয়েছে কোয়ারেন্টাইনের জন্য। একটি হালি শহরের এইচ আমীন একাডেমি অপরটি সিডিএ গার্লস স্কুল এন্ড কলেজ। এছাড়া দুটি আবাসিক। 

দেশের করোনা আক্রান্ত ৮ জন। কোয়ারান্টাইনে আড়াই হাজারের বেশি। বন্ধের ঘোষণা শিক্ষা প্রতিষ্ঠান। নির্দেশনা জনসমাগম এড়িয়ে চলা। এমন যখন অবস্থা তখন প্রস্তুত সর্বোচ্চ ঝুঁকিতে থাকা বন্দর নগরীর চট্টগ্রামও। করোনা মোকাবেলায় আক্রান্তদের জন্য নগরীতে প্রস্তুত রাখা হয়েছে সাড়ে তিনশো শয্যা আইসোলেশন বা পৃথকীকরণ বেড। পাশাপাশি ১৪ উপজেলায় রাখা হয়েছে আরো দেড়শোটি বেড। 

তিনি বলেন, হোম কোয়ারান্টাইনে যারা আছে তাদেরকে অবহেলা করা যাবে না। এটা বৈশ্বিক সমস্যা। সবাইকে এক সাথে মোকাবেলা করতে হবে। তবে সংক্রমণ শতভাগ নিশ্চিত করা যাবে হোম কোয়ারেন্টাইনে যারা আছে তাদের সচেতনতার ওপর। সিটি নির্বাচনে গণসংযোগ করা নিয়ে তিনি বলেন, জনসমাগম এড়িয়ে চলতে হবে। প্রয়োজন ডিজিটাল প্রচারণা চালানো যেতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

বাঁশ বাজারের বন্দোবস্ত বাতিলের দাবিতে মানববন্ধন-বিক্ষোভ

Share the post

Share the postমাহমুদুল হাসান স্টাফ রিপোর্টার চট্টগ্রাম বিভাগঃব্রাহ্মণবাড়িয়ার শতবছরের পুরানো ঐতিহ্যবাহী আনন্দ বাজারের পুরাতন বাঁশ বাজারের বন্দোবস্ত বাতিলের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ব্যবসায়ীরা। পরে বিক্ষুদ্ধ ব্যবসায়ীরা একই দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন। মঙ্গলবার দুপুরে প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসূচী পালিত হয়। মানববন্ধন চলাকালে আনন্দ বাজার মাছ ও শুটকি মহালের সভাপতি মোঃ খলিলুর রহমানের […]

আখাউড়া সীমান্ত এলাকায় পুজা উদযাপনে কোনো হুমকি নেই, অধিনায়ক ২৫ বিজিবি

Share the post

Share the postমাহমুদুল হাসান স্টাফ রিপোর্টার চট্টগ্রাম বিভাগঃসীমান্ত এলাকায় পুজা উদযাপনে কোনো হুমকি নেই বলে জানিয়েছেন বিজিবি-২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল জাব্বার আহমেদ। তিনি মঙ্গলবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার শ্রী শ্রী রাধামাধব আখড়ায় পুজা মণ্ডপ পরিদর্শনকালে এসব কথা বলেন। এ সময় তিনি বলেন, ‘সম্প্রীতি বজায় রেখে সীমান্ত এলাকার মণ্ডপগুলোতে পুজা হচ্ছে। বিজিবি তৎপর আছে। নির্বিঘ্নে পুজা উদযাপনে […]