শাশুড়ির সঙ্গে ঝগড়া করে আত্মহত্যা করল গৃহবধূ

Share the post

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার কাশিপুর ইউনিয়নে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ বুধবার (৪ জানুয়ারি) সকালে ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফজলুল রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে মঙ্গলবার (৩ জানুয়ারি) রাত ৮টায় ওই ইউনিয়নের অনন্তপুর বেড়াকুটি গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত ব্যক্তি উপজেলার কাশিপুর ইউনিয়নের অনন্তপুর বেড়াকুটি গ্রামের মো. ফারুক হোসেনের স্ত্রী রোজিনা বেগম (২৮)। তাদের দুই সন্তান রয়েছে।

স্থানীয়রা জানান, রোজিনা বেগমের সঙ্গে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে তার শাশুড়ির দীর্ঘদিন ধরে কলহ চলছিল। মঙ্গলবার বিকেলে পারিবারিক বিষয় নিয়ে তাদের মধ্যে ঝগড়া হয়। পরে একই দিন রাতে অভিমান করে নিজ ঘরে আত্মহত্যা করেন তিনি।

এ বিষয়ে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফজলুল রহমান জানান, মঙ্গলবার রাতে খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ঘোড়াঘাটে করতোয়ার ভাঙনের মুখে আশ্রয়ণ প্রকল্প ও শতাধিক বসতবাড়ি, আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের।

Share the post

Share the postশাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর অব্যাহত ভাঙনে চরম ঝুঁকির মুখে পড়েছে একটি আশ্রয়ণ প্রকল্পসহ শতাধিক বসতবাড়ি। নদীর তীব্র ভাঙনে যেকোনো মুহূর্তে ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় দিন কাটছে তীরবর্তী মানুষের। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন অসহায় পরিবারগুলো। উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কুলানন্দনপুর নাপিতপাড়া এলাকায় সরেজমিন গিয়ে এমন ভয়াবহ চিত্র দেখা […]

ফরিদপুরে বিএসটিআইর মোবাইল কোর্ট: ৩ প্রতিষ্ঠানে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা

Share the post

Share the postমো: মাহাবুব মিয়া, ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুর সদর উপজেলায় ভেজাল ও অনিয়মের বিরুদ্ধে পরিচালিত যৌথ মোবাইল কোর্টে তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ সময় মোট তিনটি মামলায় ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং অননুমোদিত খাদ্য রং জব্দ করে ধ্বংস করা হয়। মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) ফরিদপুর […]