বরিশালের উজিরপুরে অবহেলায় অনিশ্চিত ৫৮ শিক্ষার্থীর ভবিষ্যৎ

Share the post

মোঃ নুরুল ইসলাম আসাদ,উজিরপুর-বরিশাল প্রতিনিধি: শিক্ষাবোর্ড থেকে একাধিকবার নোটিশ পাঠানো সত্বেও প্রধান শিক্ষকের দায়িত্বে চরম অবহেলার কারণে ৫৮ শিক্ষার্থীর ফরমপূরণ না করায় ওইসব শিক্ষার্থীদের শিক্ষাজীবন সংকটের মুখে পরেছে। ঘটনাটি উজিরপুর উপজেলার গুঠিয়া ইউনিয়নের জেড.এ খান মাধ্যমিক বিদ্যালয়ের। সংশ্লিষ্ট একাধিক সূত্রে
জানা গেছে, করোনা মহামারির কারনে গত বছর (২০২১ সালে) জুনিয়র স্কুল সার্টিফিকেট
(জেএসসি) পরীক্ষা অনুষ্ঠিত হয়নি। অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা ও অ্যাসাইনমেন্টের
ভিত্তিতে মূল্যায়ন করে নবম শ্রেণিতে উত্তীর্ণ করার নির্দেশনা দিয়েছিল আন্ত শিক্ষাবোর্ড সমন্বয়
সাব-কমিটি। সূত্রে আরো জানা গেছে, এ সংক্রান্ত নোটিশ বরিশাল শিক্ষাবোর্ড থেকে একাধিকবার
জেডএখান মাধ্যমিক বিদ্যালয়ের প্রধানশিক্ষক হুমায়ুন কবীরের কাছে পাঠানো হলেও তিনি তার বিদ্যালয়ের
অস্টম শ্রেণির শিক্ষার্থীদের বিষয়ে কোনো তথ্য বোর্ডে প্রেরণ করেননি। যেকারণে বোর্ডের কাগজপত্রে
ওই বিদ্যালয়ের গতবছর অস্টম শ্রেণির শিক্ষার্থী শুন্যছিলো। বরিশাল শিক্ষাবোর্ডের সর্বশেষ জেএসসি
পরীক্ষার (২০২১ সালের) উর্ত্তীণের তালিকায় শিক্ষার্থীদের কোন নাম নেই। অর্থাৎ জেএসসি উত্তীর্ণ না
হওয়ায় ওই ৫৮জন শিক্ষার্থী নবম শ্রেণির বৈধ শিক্ষার্থী নন। এ ব্যাপারে জেড.এ খান মাধ্যমিক
বিদ্যালয়ের প্রধানশিক্ষক হুমায়ুন কবীর বলেন, ৫৮শিক্ষার্থী বিদ্যালয়ের অভ্যন্তরীণ পরীক্ষায় অস্টম শ্রেণিতে
উত্তীর্ণ হয়েছে। কিন্তু তাদের তথ্য বোর্ডে প্রেরণে বিলম্ব হওয়ায় এ সমস্যার সৃষ্টি হয়েছে। বিষয়টি
সংশোধনের জন্য তারা বোর্ডের শরণাপন্ন হয়েছেন। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি
বীরমুক্তিযোদ্ধা মোঃ ইউনুস খান বলেন, দায়িত্বপালনে গাফিলতির অভিযোগে ইতোমধ্যে প্রধানশিক্ষক
হুমায়ুন কবীরকে কারণ দর্শানোর নোটিশ এবং তার বেতন স্থগিত করা হয়েছে। পাশাপাশি বোর্ড
চেয়ারম্যান প্রফেসর মোঃ ইউনুস বিষয়টি মানবিকভাবে দেখছেন, তিনি ৫৮শিক্ষার্থীদের শিক্ষাজীবন
রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন। বরিশাল শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অরুন কুমার
গাইন বলেন, জেড.এ খান মাধ্যমিক বিদ্যালয়ের ৫৮শিক্ষার্থীকে জেএসসিতে উত্তীর্ণ দেখিয়ে নবম
শ্রেণিতে বৈধতা দেওয়ার পদক্ষেপ নিয়েছেন বোর্ড চেয়ারম্যান। এ পরিস্থিতি সৃষ্টির জন্য দায়ী
শিক্ষকদের বিরুদ্ধেও ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

পাবিপ্রবিতে র‍্যাগিংয়ের অভিযোগ, গুরুতর অবস্থায় শিক্ষার্থী মেডিকেলে প্রেরণ

Share the post

Share the postপাবিপ্রবি প্রতিনিধি:পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) ফার্মেসি বিভাগের ২০২৪–২৫ শিক্ষাবর্ষের (১৭ ব্যাচ) কয়েকজন শিক্ষার্থীর বিরুদ্ধে ২০২৫–২৬ শিক্ষাবর্ষের (১৮ ব্যাচ) নবীন শিক্ষার্থীদের র‍্যাগিংয়ের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী নবীন শিক্ষার্থীর নাম মুশফিকুর রহমান তুহিন। অভিযুক্ত সিনিয়র শিক্ষার্থীরা হলেন ফার্মেসি বিভাগের সোহানুর, সাকিব, জাহিদ, তানিম, ইউনুস, মুশফিক ও সাইদুরসহ আরও কয়েকজন। খোঁজ নিয়ে জানা যায়, মঙ্গলবার […]

ঘোড়াঘাটে করতোয়ার ভাঙনের মুখে আশ্রয়ণ প্রকল্প ও শতাধিক বসতবাড়ি, আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের।

Share the post

Share the postশাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর অব্যাহত ভাঙনে চরম ঝুঁকির মুখে পড়েছে একটি আশ্রয়ণ প্রকল্পসহ শতাধিক বসতবাড়ি। নদীর তীব্র ভাঙনে যেকোনো মুহূর্তে ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় দিন কাটছে তীরবর্তী মানুষের। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন অসহায় পরিবারগুলো। উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কুলানন্দনপুর নাপিতপাড়া এলাকায় সরেজমিন গিয়ে এমন ভয়াবহ চিত্র দেখা […]