মুজিব বাহিনীর কমান্ডার মাহমুদুর রহমান বেলায়েত বলেছেন- জিয়া ছিল বঙ্গবন্ধু হত্যার মুলহোতা:

Share the post
আল শাহরিয়ার শিপন ,নোয়াখালী : মুক্তিযুদ্ধকালীন বৃহত্তর নোয়াখালীর মুজিব বাহিনীর কমান্ডার ও সাবেক সংসদ বীর মুক্তিযোদ্ধা মাহমুদুর রহমান বেলায়েত বলেছেন, বঙ্গবন্ধু হত্যার মুলহোতা দুইজন। একজন খন্দকার মোস্তাক, আরেকজন হলো যে আমাদের মুক্তিযোদ্ধা দাবি করে সেই জিয়াউর রহমান। তারা অনেক বারই বঙ্গবন্ধুকে হত্যার পরিকল্পনা করে।
স্বধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ উপলক্ষে জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় তিনি এসব কথা বলেন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ফরিদুন্নাহার লাইলী এমপি, ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী, ইঞ্জিনিয়ার মো. আবদুস সবুর, অর্থনীতি সমিতির সাধারন সম্পাদক ড. জামাল উদ্দিন, প্রধানমন্ত্রী ব্যাক্তিগত সহকারী জাহাঙ্গীর আলম, সাবেক সংসদ  মোহাম্মদ আলী, আয়েশা ফেরদৌসী এমপি, মোরশেদ আলমএমপি, ফরিদা খান সাকী এমপি, খন্দকার রুহুল আমিন।
মঙ্গলবার সন্ধ্যায় জিলা স্কুল মাঠে জেলা আওয়ামী লীগের আহবায়ক অধ্যক্ষ এ.এইচ.এম খায়রুল আনম চৌধুরী সেলিমের সভাপতিত্বে ও শহর আওয়ামী লীগের সভাপতি আবদুল ওয়াদুদ পিন্টুর সঞ্চালনায় জনসভায় জেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক এডভোকেট শিহাব উদ্দিন শাহীন, সহিদ উল্যাহ খান সোহেলসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা বক্তব্য রাখেন।  জনসভায় আওয়ামী লীগ, যুব লীগ, ছাত্রলীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মী অংশ নেয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]

ববি মেডিকেল সেন্টারের ভুল চিকিৎসায় ভোগান্তিতে শিক্ষার্থী

Share the post

Share the postববি প্রতিনিধি: বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) মেডিকেল সেন্টারে চিকিৎসাসেবা নিয়ে অবহেলা ও ভুল ড্রেসিংয়ের অভিযোগ তুলেছেন এক শিক্ষার্থী। তার দাবি, প্রাথমিক চিকিৎসায় অবহেলার কারণে পায়ে সংক্রমণ ছড়িয়ে পড়ে এবং পরবর্তীতে দুই দফা অস্ত্রোপচার করাতে হয়েছে। এ ঘটনায় তিনি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এ অভিযোগ […]