”ব্র্যাক-জেএসইউএস কের অবদান” ঝরে পড়া শিশুরা এখন মাধ্যমিক স্কুলে পড়ছে গুরুত্বের সাথে

Share the post

মোঃ খোরশেদ আলম,চট্টগ্রাম প্রতিনিধিঃ বিগত২০১৭ সালে প্রকল্পের শুরুতে অনেক চ্যালেঞ্জকে মোকাবেলা করে চট্টগ্রাম মহানগরীতে ঝরে পড়া শিশুরা ষষ্ঠ শ্রেণীতে ভর্তি হয়ে গুরুত্বের সাথে মাধ্যমিক স্কুলে পড়ালেখা করছে। প্রকল্পের শুরুতে খুব একটা সহজ ছিলো না এই কাজ। স্কুলঘর ঠিক করা, জরীপের মাধ্যমে শিক্ষার্থী সংগ্রহ, পরিকল্পিত পন্থায় নিয়ম মাফিক পাঠটীকা অনুসারে সিলেবাস সম্পন্ন করা, কোভিড পরিস্থিতিতে অনলাইন ক্লাসের মাধ্যমে ধারাবাহিকতা বজায় রাখার মাধ্যমে গত ডিসেম্বর ২০২১-এ পঞ্চম শ্রেণি পাশ করে ষষ্ঠ শ্রেণিতে উত্তীর্ণ করার মাধ্যমে প্রকল্পের সফল সমাপ্তি ঘটে।

প্রকল্পের সমাপ্তি দিন উপলক্ষে গত২৮ ফেব্রুয়ারি সকাল ১০টায় নগরীর কোরবানীগঞ্জস্থ জেএসইউএস-ওওএসসি প্রকল্প কার্যালয়ে জেএসইউএস-ডিএসকে কর্মীদের সাথে অনুষ্ঠিত সমাপনি সমাবেশে বক্তারা উপরোক্ত মন্তব্য করেন। বেসরকারি মানব উন্নয়নমূলক স্বেচ্ছাসেবী সংগঠন যুগান্তর সমাজ উন্নয়ন সংস্থা (জেএসইউএস) ব্যবস্থাপনা উপদেষ্টা-পরিচালক কবি ও শিশুসাহিত্যিক সাঈদুল আরেফীনের সভাপতিত্বে এতে প্রধান বক্তা ছিলেন প্রকল্পের ব্র্যাক রিজিওনাল ম্যানেজার মাহাবুব হোসেন খান। জেএসইউএস ফিল্ড কোঅর্ডিনেটর মুনজিলুর রহমান খানের সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন মোহাম্মদ আলী, মনিটরিং এন্ড কোয়ালিটি, ডিএসকে’র টোটন দাশ, নাহিদ জাহানসহ জেএসইউএস প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মীগণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]